পরে যারবিয়ামের ভার্য্যা উঠিয়া প্রস্থান করিলেন, এবং তির্সাতে উপস্থিত হইলেন, তিনি বাটীর দ্বারের গোবরাটে আসিবামাত্র বালকটী মরিয়া গেল।
Cross references
তির্সার এক রাজা; সর্ব্বশুদ্ধ একত্রিশ রাজা।
আর এলি ইল্কানাকে ও তাঁহার স্ত্রীকে এই আশীর্ব্বাদ করিলেন, সদাপ্রভুকে যাহা দেওয়া হইয়াছিল, তাহার পরিবর্ত্তে তিনি এই স্ত্রী হইতে তোমাকে আরও সন্তান দিউন।
তখন সে ঈশ্বরের সিন্দুকের নাম করিবামাত্র এলি দ্বারের পার্শ্বে আসন হইতে পশ্চাতে পতিত হইলেন; এবং তাঁহার ঘাড় ভাঙ্গিয়া গেল, তিনি মরিয়া গেলেন, কেননা তিনি বৃদ্ধ ও ভারী ছিলেন। তিনি চল্লিশ বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন।
অতএব তুমি উঠ, তোমার ঘরে যাও; নগরে তোমার পদার্পণ হইবামাত্র বালকটী মরিবে।
তখন বাশা এই সংবাদ পাইয়া রামা নির্ম্মাণ হইতে নিবৃত্ত হইয়া তির্সাতে রহিলেন।
যিহূদা-রাজ আসার তৃতীয় বৎসরে অহিয়ের পুত্র বাশা তির্সাতে সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া চব্বিশ বৎসর রাজত্ব করেন।
পরে বাশা আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন, ও তির্সাতে কবরপ্রাপ্ত হইলেন; এবং তাঁহার পুত্র এলা তাঁহার পদে রাজা হইলেন।
যিহূদা-রাজ আসার সপ্তবিংশ বৎসরে সিম্রি সাত দিন তির্সাতে রাজত্ব করেন; সেই সময়ে লোকেরা পলেষ্টীয়দের অধিকৃত গিব্বথোনের বিরুদ্ধে শিবির স্থাপন করিয়াছিল।
যিহূদা-রাজ আসার একত্রিংশ বৎসরে অম্রি ইস্রায়েলের উপরে রাজত্ব করিতে আরম্ভ করিয়া বারো বৎসর রাজত্ব করেন; তিনি ছয় বৎসর তির্সাতে রাজত্ব করেন।
পরে গাদির পুত্র মনহেম তির্সা হইতে উঠিয়া গেলেন, শমরিয়াতে উপস্থিত হইলেন, আর যাবেশের পুত্র শল্লুমকে শমরিয়াতে আঘাত করিয়া বধ করিলেন, এবং তাঁহার পদে রাজা হইলেন।
অয়ি মম প্রিয়ে! তুমি তির্সার ন্যায় সুন্দরী, যিরূশালেমের ন্যায় রূপবতী, সপতাকা বাহিনীর ন্যায় ভয়ঙ্করী।