Home Bibles ইয়োব 39:6 · বাংলা বাইবেল
ইয়োব 39:6 · বাংলা বাইবেল

আমি মরুভূমিকে তাহার গৃহ করিয়াছি, লবণভূমিকে তাহার নিবাস করিয়াছি।

Cross references

দ্বিতীয় বিবরণ 29:23

ফলতঃ সদাপ্রভু আপন ক্রোধে ও রোষে যে সদোম, ঘমোরা, অদ্‌মা ও সবোয়িম নগর উৎসন্ন করিয়াছিলেন, তাহার মত এই দেশের সমস্ত ভূমি গন্ধক, লবণ ও দহনে পরিপূর্ণ হইয়াছে, তাহাতে কিছুই বুনা যায় না, ও তাহা ফল উৎপন্ন করে না, ও তাহাতে কোন তৃণ হয় না, এ সকল যখন দেখিবে; তখন তাহারা বলিবে, এমন কি,

ইয়োব 24:5

দেখ, প্রান্তরস্থ বনগর্দ্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্ম্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।

গীতসংহিতা 107:34

তিনি ফলবান দেশকে লবণ-প্রান্তর করেন, তথাকার নিবাসীদের কদাচরণ প্রযুক্ত।

যিরমিয় 2:24

যাহা অভিলাষক্রমে বায়ু আহার করে; তাহার কামাবেশে কে তাহাকে ফিরাইতে পারে? যাহারা তাহার অন্বেষণ করে, তাহারা আপনাদিগকে ক্লান্ত করিবে না, তাহার [নিয়মিত] মাসে তাহাকে পাইবে।

যিরমিয় 17:6

সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না, কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণ-ভূমিতে বাস করিবে।

ইজেকিয়েল 47:11

কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমির প্রতীকার হইবে না; তাহা লবণার্থে নিরূপিত।

হোশেয় 8:9

উহারা ত অশূরে গেল, সে এমন বন্য গর্দ্দভ, যে একাকী থাকে; ইফ্রয়িম প্রেমিকদিগকে পণ দিয়াছে।

Interlinear

Choose Theme