Home Bibles ইয়োব 39:5 · বাংলা বাইবেল
ইয়োব 39:5 · বাংলা বাইবেল

কে বন্য গর্দ্দভকে স্বাধীন করিয়া ছাড়িয়া দিয়াছে? কে বন্য খরের বন্ধন মুক্ত করিয়াছে?

Cross references

আদিপুস্তক 16:12

আর সে বনগর্দ্দভস্বরূপ মনুষ্য হইবে; তাহার হস্ত সকলের বিরুদ্ধ ও সকলের হস্ত তাহার বিরুদ্ধ হইবে; সে তাহার সকল ভ্রাতার সম্মুখে বসতি করিবে।

আদিপুস্তক 49:14

ইষাখর বলবান্ গর্দ্দভ, সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে।

ইয়োব 6:5

বনগর্দ্দভ ঘাস পাইলে কি চীৎকার করে? গোরু জাব পাইলে কি রব করে?

ইয়োব 11:12

কিন্তু নিঃসার মনুষ্য জ্ঞানবিহীন, সে জন্মাবধি বনগর্দ্দভের শাবকের তুল্য।

ইয়োব 24:5

দেখ, প্রান্তরস্থ বনগর্দ্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্ম্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।

ইয়োব 39:10

তুমি কি যোতে গবয়কে সীতায় বাঁধিতে পার? সে কি তোমার পশ্চাতে পশ্চাতে তলভূমিতে মই দিবে?

গীতসংহিতা 104:11

সে সকল মাঠের সমস্ত পশুকে জল দেয়; বনগর্দ্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

যিশাইয় 32:14

কারণ রাজপুরী পরিত্যক্ত হইবে, লোকারণ্যের নগর নির্জ্জন হইয়া পড়িবে, গিরি ও প্রহরি-দুর্গ চিরকাল গুহাময় থাকিয়া বনগর্দ্দভের বিলাস-স্থান ও পশুপালের চরাণি-স্থান হইবে;

যিরমিয় 2:24

যাহা অভিলাষক্রমে বায়ু আহার করে; তাহার কামাবেশে কে তাহাকে ফিরাইতে পারে? যাহারা তাহার অন্বেষণ করে, তাহারা আপনাদিগকে ক্লান্ত করিবে না, তাহার [নিয়মিত] মাসে তাহাকে পাইবে।

যিরমিয় 14:6

বনগর্দ্দভ সকল বৃক্ষশূন্য গিরিতে দাঁড়াইয়া শৃগালের ন্যায় বায়ুর জন্য হাঁপায়; তৃণাদি না থাকাতে তাহাদের চক্ষু ক্ষীণ হইয়াছে।

দানিয়েল 5:21

তিনি মনুষ্য-সন্তানদের নিকট হইতে দূরীকৃত হইলেন, তাঁহার হৃদয় পশুর সমান হইল, ও বন্য-গর্দ্দভের সহিত তাঁহার বাস হইল; তিনি বলদের ন্যায় তৃণ ভোজন করিতেন, এবং তাঁহার শরীর আকাশের শিশিরে ভিজিত; যে পর্য্যন্ত না তিনি জানিতে পারিলেন যে, মনুষ্যদের রাজ্যে পরাৎপর ঈশ্বর কর্ত্তৃত্ব করেন, ও তাহার উপরে যাহাকে ইচ্ছা তাহাকে নিযুক্ত করেন।

হোশেয় 8:9

উহারা ত অশূরে গেল, সে এমন বন্য গর্দ্দভ, যে একাকী থাকে; ইফ্রয়িম প্রেমিকদিগকে পণ দিয়াছে।

Interlinear

Choose Theme