ইয়োব 35:16 · বাংলা বাইবেল
তাই ইয়োব অসার কথায় মুখ খুলিয়াছেন, তিনি না জানিয়াও অনেক কথা বলেন।
Cross references
ইয়োব 3:1
তৎপরে ইয়োব মুখ খুলিয়া আপনার জন্মদিনকে শাপ দিতে লাগিলেন।
ইয়োব 33:2
দেখুন, আমি এখন মুখ খুলিয়াছি, আমার তালুস্থিত জিহ্বা কথা কহিতেছে।
ইয়োব 33:8
আপনি আমার কর্ণগোচরেই কথা কহিয়াছেন, আমি এই বাক্যের ধ্বনি শুনিতে পাইয়াছি,
ইয়োব 34:35
ইয়োব জ্ঞানশূন্য হইয়া কথা কহিতেছেন, তাঁহার কথা বুদ্ধিবিবর্জ্জিত।
ইয়োব 38:2
এ কে, যে জ্ঞানরহিত কথা দ্বারা মন্ত্রণাকে তিমিরাবৃত করে?
ইজেকিয়েল 35:13
এইরূপে তোমরা আমার বিপরীতে আপন মুখে দর্প করিয়াছ, এবং আমার বিরুদ্ধে অনেক কথা বলিয়াছ; আমি তাহা শুনিয়াছি।