Home Bibles ☰ Books ইয়োব 34:36 · বাংলা বাইবেল
ইয়োব 34:36 · বাংলা বাইবেল

ইয়োবের পরীক্ষা শেষ পর্য্যন্ত হইলেই ভাল, কেননা তিনি অধার্ম্মিকদের ন্যায় উত্তর করিয়াছেন।

Cross references

ইয়োব 12:6

দস্যুদের তাম্বু শান্তিযুক্ত, ঈশ্বরের ক্রোধজনকেরা নির্ব্বিঘ্নে থাকে, ঈশ্বর তাহাদের হস্তে ধন দেন।

ইয়োব 21:7

দুর্জ্জনেরা কেন জীবিত থাকে, কেন বৃদ্ধ হয়, আবার ঐশ্বর্য্যে বীর্য্যবান্‌ হয়?

ইয়োব 22:15

তুমি কি প্রাক্কালের সেই পথ ধরিবে, যাহার পথিকগণ দুর্জ্জন ছিল?

ইয়োব 23:16

ঈশ্বরই আমার হৃদয় মূর্চ্ছিত করিয়াছেন, সর্ব্বশক্তিমান্‌ আমাকে বিহ্বল করিয়াছেন,

ইয়োব 24:1

সর্ব্বশক্তিমান্‌ হইতে কেন সময় নিরূপিত হয় না? যাহারা তাঁহাকে জানে, তাহারা কেন তাঁহার দিন দেখিতে পায় না?

ইয়োব 34:8

অধর্ম্মাচারীদের সঙ্গে চলেন, দুষ্ট লোকদের পথে গমন করেন।

গীতসংহিতা 17:3

তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই; আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না।

গীতসংহিতা 26:2

সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম্ম ও চিত্ত নির্ম্মল কর।

যাকোব 5:11

দেখ, যাহারা স্থির রহিয়াছে, তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্য্যের কথা শুনিয়াছ; প্রভুর পরিণামও দেখিয়াছ, ফলতঃ প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়।

Interlinear

Choose Theme