Home Bibles ☰ Books গীতসংহিতা 26:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 26:2 · বাংলা বাইবেল

সদাপ্রভু, আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম্ম ও চিত্ত নির্ম্মল কর।

Cross references

ইয়োব 13:23

আমার অপরাধ ও পাপ কত? আমার অধর্ম্ম ও পাপ আমাকে জ্ঞাত কর।

ইয়োব 31:4

তিনি কি আমার পথ সকল দেখেন না? আমার সকল পাদবিক্ষেপ গণনা করেন না?

গীতসংহিতা 7:9

বিনয় করি, দুষ্টগণের দুষ্টতা শেষ হউক, কিন্তু তুমি ধার্ম্মিককে সুস্থির কর; ধর্ম্মময় ঈশ্বর ত অন্তঃকরণ ও মর্ম্মের পরীক্ষক।

গীতসংহিতা 17:3

তুমি আমার চিত্তের পরীক্ষা করিয়াছ, রাত্রিকালে আমার তত্ত্বানুসন্ধান করিয়াছ, তুমি আমাকে কষিয়াছ, কিছু পাও নাই; আমি স্থির করিলাম, আমার মুখ পাপ করিবে না।

গীতসংহিতা 66:10

কেননা, হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করিয়াছ, রৌপ্য পোড় দিবার ন্যায় আমাদিগকে পোড় দিয়াছ;

গীতসংহিতা 139:23

হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও;

যিরমিয় 20:12

কিন্তু, হে বাহিনীগণের সদাপ্রভু, তুমি ত ধার্ম্মিকের পরীক্ষক, মর্ম্মের ও হৃদয়ের পরিদর্শক, তুমি তাহাদিগকে প্রতিশোধ দেও, আমি দেখি, কেননা আমি আপন বিবাদের বিষয় তোমারই কাছে প্রকাশ করিলাম।

জখরিয় 13:9

সেই তৃতীয় অংশকে আমি অগ্নিমধ্যে প্রবেশ করাইব, যেমন রৌপ্য খাঁটী করা যায়, তেমনি খাঁটী করিব, ও যেমন সুবর্ণ পরীক্ষিত হয়, তেমনি তাহাদের পরীক্ষা করিব; তাহারা আমার নামে ডাকিবে, এবং আমি তাহাদিগকে উত্তর দিব; আমি বলিব, এ আমার প্রজা; আর তাহারা বলিবে, সদাপ্রভু আমার ঈশ্বর।

Interlinear

Choose Theme