Home Bibles ইয়োব 34:25 · বাংলা বাইবেল
ইয়োব 34:25 · বাংলা বাইবেল

তজ্জন্য তিনি তাহাদের ক্রিয়া সকল জ্ঞাত হন, রাত্রিতে তাহাদিগকে উল্টাইয়া ফেলেন, তাহাতে তাহারা চূর্ণ হয়।

Cross references

ইয়োব 34:20

তাহারা হঠাৎ মরে, মধ্যরাত্রে মরে, প্রজাসমূহ বিচলিত হইয়া চলিয়া যায়, পরাক্রমী বিনা হস্তক্ষেপে অপনীত হয়।

গীতসংহিতা 33:15

তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন। তিনি তাহাদের সমস্ত কার্য্যালোচনা করেন।

পরমগীত 3:8

উহারা সকলে খড়্‌গধারী ও রণকুশল; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্‌গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।

যিশাইয় 15:1

মোয়াব বিষয়ক ভাববাণী। আহা, রাত্রির মধ্যে মোয়াবের আর নগর নষ্ট ও ধ্বংস হইল; আহা, রাত্রির মধ্যে মোয়াবের কীর নগর নষ্ট ও ধ্বংস হইল।

যিশাইয় 66:18

আমিই তাহাদের ক্রিয়া ও কল্পনা সকল [জানি]।[সেই সময়] উপস্থিত, যখন আমি সর্ব্বজাতীয় ও সর্ব্বভাষাবাদী লোককে সংগ্রহ করিব; তাহারা আসিয়া আমার প্রতাপ দর্শন করিবে।

হোশেয় 7:2

আর তাহাদের সমস্ত দুষ্টতা যে আমার স্মরণে আছে, ইহা তাহারা অন্তঃকরণে বিবেচনা করে না; এখন তাহাদের কার্য্য সকল তাহাদিগকে ঘেরিয়াছে, আমারই দৃষ্টিগোচরে সে সকল রহিয়াছে।

আমোস 8:7

সদাপ্রভু যাকোবের মহিমাস্থলের নাম লইয়া এই শপথ করিয়াছেন, নিশ্চয়ই ইহাদের কোন ক্রিয়া আমি কখনও ভুলিয়া যাইব না।

১ থিষলনীকীয় 5:2

কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে।

প্রকাশিত বাক্য 20:12

আর আমি দেখিলাম, ক্ষুদ্র ও মহান্‌ সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে; পরে “কয়েকখান পুস্তক খোলা গেল”, এবং আর একখানি পুস্তক, অর্থাৎ জীবন-পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তকসমূহে লিখিত প্রমাণে “আপন আপন কার্য্যানুসারে” বিচারিত হইল।

Interlinear

Choose Theme