উহারা সকলে খড়্গধারী ও রণকুশল; উহাদের প্রত্যেকের কটিদেশে স্ব স্ব খড়্গ বাঁধা আছে, রাত্রিকালীন বিভীষিকা প্রযুক্ত।
Cross references
এহূদ আপনার জন্য এক হস্ত দীর্ঘ একখানি দ্বিধার খড়গ নির্ম্মাণ করাইয়াছিলেন, তাহা আপন দক্ষিণ ঊরুদেশে বস্ত্রের ভিতরে বাঁধিয়া রাখিলেন।
আর সেই দিন অবধি আমার যুবকদের অর্দ্ধেক লোক কর্ম্ম করিত, অন্য অর্দ্ধেক লোক বড়শা, ঢাল, ধনু ও বর্ম্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত যিহূদা কুলের পশ্চাতে অধ্যক্ষগণ থাকিতেন।
যাহারা প্রাচীর গাঁথিত, আর যাহারা ভার বহিত, তাহারা ভার তুলিয়া দিত, সকলে এক হস্তে কর্ম্ম করিত, অন্য হস্তে অস্ত্র ধরিত;
এইরূপে আমরা কর্ম্ম করিতাম, এবং অরুণোদয় কাল অবধি তারাদর্শন কাল পর্য্যন্ত আমাদের অর্দ্ধেক লোক বড়শা ধরিয়া থাকিত।
হে বীর, তোমার খড়্গ কটিদেশে বন্ধন কর, তোমার প্রভা ও প্রতাপ [গ্রহণ কর]।
তুমি ভীত হইবে না—রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান শর হইতে,
সাধুগণ গৌরবে উল্লাসিত হউক; তাহারা আপন আপন শয্যাতে আনন্দগান করুক।
আমি সদাপ্রভু তাহার রক্ষক, আমি নিমিষে নিমিষে তাহাতে জল সেচন করিব; কিছুতে যেন তাহার হানি না করে, তজ্জন্য দিবারাত্র তাহা রক্ষা করিব।
এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ কর, যাহার দ্বারা তোমরা সেই পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্ব্বাণ করিতে পারিবে;
অতএব আইস, আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই, বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই।