Home Bibles ইয়োব 24:18 · বাংলা বাইবেল
ইয়োব 24:18 · বাংলা বাইবেল

এরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ; দেশে তাহাদের অধিকার শাপগ্রস্ত হয়, তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রের পথে বিহার করে না।

Cross references

দ্বিতীয় বিবরণ 28:16

তুমি নগরে শাপগ্রস্ত হইবে ও ক্ষেত্রে শাপগ্রস্ত হইবে।

দ্বিতীয় বিবরণ 28:20

যে পর্য্যন্ত তোমার সংহার ও হঠাৎ বিনাশ না হয়, তাবৎ যে কোন কার্য্যে তুমি হস্তক্ষেপ কর, সেই কার্য্যে সদাপ্রভু তোমার উপরে অভিশাপ, উদ্বেগ ও ভর্ৎসনা প্রেরণ করিবেন; ইহার কারণ তোমার দুষ্ট কার্য্য সকল, যদ্দ্বারা তুমি আমাকে পরিত্যাগ করিয়াছ।

ইয়োব 9:26

সে সকল চলিয়া যায়, যেমন দ্রুতগামী নৌকা চলে, যেমন ঈগল পক্ষী খাদ্যের উপরে আসিয়া পড়ে।

ইয়োব 22:16

তাহারা ত অকালে অপনীত হইল, তাহাদের ভিত্তিমূল বন্যায় ভাসিয়া গেল।

গীতসংহিতা 58:7

তাহারা প্রবহমান জলের ন্যায় বিলীন হউক, সে বাণ যোজনা করিলে তাহা ছিন্নের মত হউক।

গীতসংহিতা 69:22

তাহাদের মেজ তাহাদের সম্মুখে ফাঁদস্বরূপ হউক, শান্তিকালে তাহাদের পাশস্বরূপ হউক।

গীতসংহিতা 73:18

তুমি তাহাদিগকে পিচ্ছিল স্থানেই রাখিতেছ, তাহাদিগকে বিনাশে ফেলিয়া দিতেছ।

হিতোপদেশ 3:33

দুষ্টের গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে, কিন্তু তিনি ধার্ম্মিকদের নিবাসকে আশীর্ব্বাদ করেন।

যিশাইয় 23:10

হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই।

মালাখি 2:2

বাহিনীগণের সদাপ্রভু কহেন, যদি আমার নামের মহিমা স্বীকার করিবার জন্য তোমরা কথা না শুন, ও মনোযোগ না কর, তবে আমি তোমাদের উপরে অভিশাপ প্রেরণ করিব, ও তোমাদের আশীর্ব্বাদের পাত্র সকলকে শাপ দিব; বাস্তবিক আমি সে সমস্তকে শাপ দিয়াছি, কেননা তোমরা মনোযোগ কর না।

Interlinear

Choose Theme