হে তর্শীশ-কন্যা, তুমি নীল নদীর ন্যায় আপন দেশ প্লাবিত কর, তোমার কটিবন্ধন আর নাই।
Cross references
তখন শৌল অমনি ভূমিতে লম্বমান হইয়া পড়িলেন; শমূয়েলের বাক্যে তিনি বড় ভীত হইলেন, এবং সমস্ত দিন ও সমস্ত রাত্রি অনাহারে থাকাতে তিনি শক্তিহীন হইয়া পড়িয়াছিলেন।
তিনি কর্ত্তাদের উপরে তুচ্ছতা ঢালিয়া দেন, বিক্রমীদের কটিবন্ধন খুলিয়া ফেলেন।
ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন। তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন।
হে তর্শীশের জাহাজ সকল, হাহাকার কর, কেননা তোমাদের দৃঢ় দুর্গের সর্ব্বনাশ হইল।
আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাহাকে ছাড়িয়া গিয়াছে; তাহার অধ্যক্ষগণ এমন হরিণদিগের ন্যায় হইয়াছে, যাহারা চরাণি-স্থান পায় না; তাহারা শক্তিহীন হইয়া পশ্চাদ্ধাবকের অগ্রে অগ্রে গমন করিয়াছে।
আর রাজগণের সিংহাসন উল্টাইয়া ফেলিব, জাতিগণের সকল রাজ্যের পরাক্রম নষ্ট করিব, রথ ও রথারোহীদিগকে উল্টাইয়া ফেলিব, এবং অশ্ব ও অশ্বারোহিগণ আপন আপন ভ্রাতার খড়্গে পতিত হইবে।
কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রীষ্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন।