Home Bibles ইয়োব 18:9 · বাংলা বাইবেল
ইয়োব 18:9 · বাংলা বাইবেল

তাহার পাদমূল পাশে বদ্ধ হইবে, সে ফাঁদে ধৃত হইবে।

Cross references

ইয়োব 1:15

ইতিমধ্যে শিবায়ীয়েরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল, এবং খড়্‌গধারে যুবকগণকে নষ্ট করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।

ইয়োব 1:17

সে কথা কহিতেছিল, ইতিমধ্যে আর এক জন আসিয়া কহিল, কল্‌দীয়েরা তিন দল হইয়া উষ্ট্রপাল আক্রমণ করিয়া তাহাদিগকে লইয়া গেল, এবং খড়্‌গধারে যুবকগণকে বধ করিল; আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি।

ইয়োব 5:5

ক্ষুধিত লোক তাহার শস্য খাইয়া ফেলে, কন্টকের বেড়া ভাঙ্গিয়া তাহা হরণ করে, ফাঁদ তাহার সম্পত্তি গ্রাস করে।

গীতসংহিতা 9:16

সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা।

হিতোপদেশ 29:6

দুর্বৃত্ত লোকের অধর্ম্মে ফাঁদ থাকে, কিন্তু ধার্ম্মিক আনন্দিত হইয়া গান।

যিশাইয় 8:14

তাহা হইলে তিনি পবিত্র আশ্রয় হইবেন; কিন্তু ইস্রায়েলের উভয় কুলের জন্য তিনি বিঘ্নজনক প্রস্তর ও বাধাজনক পাষাণ হইবেন, যিরূশালেম-নিবাসীদের জন্য পাশ ও ফাঁদস্বরূপ হইবেন।

Interlinear

Choose Theme