Home Bibles ইয়োব 14:6 · বাংলা বাইবেল
ইয়োব 14:6 · বাংলা বাইবেল

অন্যত্র দৃষ্টি কর, সে বিরাম প্রাপ্ত হউক, বেতনজীবীর ন্যায় আপন দিন ভোগ করুক।

Cross references

ইয়োব 7:1

পৃথিবীতে কি মর্ত্ত্যকে সৈন্যবৃত্তি করিতে হয় না? তাহার দিনসমূহ কি বেতনজীবীর দিনের তুল্য নহে?

ইয়োব 7:16

আমার ঘৃণা হইয়াছে, আমি নিত্য বাঁচিয়া থাকিতে চাহি না; আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাসবৎ।

ইয়োব 7:19

তুমি কত কাল আমা হইতে আপন দৃষ্টি ফিরাইবে না? আমার ঢোঁকগেলার মধ্যে কি আমাকে ছাড়িবে না?

ইয়োব 10:20

আমার দিন কি অল্প নয়? অতএব ক্ষান্ত হও, আমাকে ছাড়, ক্ষণকাল সান্ত্বনা লাভ করি,

গীতসংহিতা 39:13

আমা হইতে দৃষ্টি ফিরাও, যেন প্রফুল্ল হই, যাবৎ প্রয়াণ না করি, ও আর না থাকি।

মথি 20:1

কেননা স্বর্গ-রাজ্য এমন এক জন গৃহকর্ত্তার তুল্য, যিনি প্রভাত কালে আপন দ্রাক্ষাক্ষেত্রে মজুর লাগাইবার জন্য বাহিরে গেলেন।

Interlinear

Choose Theme