Home Bibles যিরমিয় 39:8 · বাংলা বাইবেল
যিরমিয় 39:8 · বাংলা বাইবেল

পরে কল্‌দীয়েরা রাজবাটী ও সামান্য লোকদের ঘরবাড়ী আগুনে পোড়াইয়া দিল, এবং যিরূশালেমের সমস্ত প্রাচীর ভাঙ্গিয়া ফেলিল।

Cross references

২ রাজাবলি 25:8

পরে পঞ্চম মাসে, মাসের সপ্তম দিনে, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরের ঊনবিংশ বৎসরে, বাবিল-রাজের দাস নবূষরদন নামক রক্ষকসেনাপতি যিরূশালেমে আসিলেন;

২ রাজাবলি 25:9

তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, যিরূশালেমের সকল গৃহ, বৃহৎ বৃহৎ অট্টালিকাও আগুন দিয়া পোড়াইয়া দিলেন।

২ ইতিহাস 36:19

আর তাঁহার লোকেরা ঈশ্বরের গৃহ পোড়াইয়া দিল, যিরূশালেমের প্রাচীর ভগ্ন করিল, এবং তথাকার অট্টালিকা সকল অগ্নিদ্বারা পোড়াইয়া দিল, তথাকার সমস্ত মনোরম পাত্র বিনষ্ট করিল।

নেহেমিয়া 1:3

তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকেরা অর্থাৎ যাহারা বন্দিদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তাহারা অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রহিয়াছে, এবং যিরূশালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে।

যিশাইয় 5:9

বাহিনীগণের সদাপ্রভু আমার কর্ণগোচরে কহেন, নিশ্চয়ই অনেক গৃহ ধ্বংসস্থান হইবে, বৃহৎ ও সুন্দর হইলেও নিবাসবিহীন হইবে।

যিরমিয় 5:10

তোমরা যিরূশালেমের প্রাচীরে উঠিয়া নষ্ট কর, কিন্তু নিঃশেষে সংহার করিও না; তাহার পল্লব সকল দূর কর, কারণ সে সকল সদাপ্রভুর নয়।

যিরমিয় 7:20

এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, এই স্থানের উপরে, মনুষ্য, পশু এবং ক্ষেত্রের বৃক্ষ ও ভূমির ফল, এই সকলের উপরে আমার ক্রোধ ও কোপ ঢালা যাইবে; আর তাহা দাহন করিবে, নিবিয়া যাইবে না।

যিরমিয় 9:10

আমি পর্ব্বতগণের বিষয়ে রোদন ও হাহাকার করিব, প্রান্তরস্থ চরাণিস্থানের বিষয়ে বিলাপ করিব, কেননা সে সকল দগ্ধ ও পথিকবিহীন হইল; পশুপালের রব আর শুনা যায় না, আকাশের পক্ষিগণ ও পশু সকল পলায়ন করিয়াছে, চলিয়া গিয়াছে।

যিরমিয় 17:27

কিন্তু যদি তোমরা আমার কথায় কর্ণপাত না কর, বিশ্রামদিন পবিত্র না কর, বিশ্রামদিনে বোঝা বহিয়া যিরূশালেমের দ্বারে প্রবেশ কর, তবে আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব; তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্ব্বাণ হইবে না।

যিরমিয় 21:10

কেননা, সদাপ্রভু কহেন, আমি অমঙ্গলের নিমিত্ত এই নগরের বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের নিমিত্ত নয়; ইহা বাবিল-রাজের হস্তগত হইবে, এবং সে ইহা আগুনে পোড়াইয়া দিবে।

যিরমিয় 34:2

সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি যাও, যিহূদা-রাজ সিদিকিয়ের সহিত আলাপ করিয়া তাহাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ আমি বাবিল-রাজের হস্তে এই নগর সমর্পণ করিব, আর সে তাহা আগুনে পোড়াইয়া দিবে।

যিরমিয় 34:22

সদাপ্রভু কহেন, দেখ, আমি আজ্ঞা দ্বারা তাহাদিগকে এই নগরে ফিরাইয়া আনিব; আর তাহারা এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া ইহা হস্তগত করিবে, ও আগুনে পোড়াইয়া দিবে; আর আমি যিহূদার সকল নগরকে নিবাসী-বিহীন ধ্বংসস্থান করিব।

যিরমিয় 37:10

বাস্তবিক যে কল্‌দীয়েরা তোমাদের সহিত যুদ্ধ করিতেছে, তোমার তাহাদের সমস্ত সৈন্যকে আঘাত করিলেও যদ্যপি তাহাদের মধ্যে কতকগুলি খড়্‌গবিদ্ধ লোকমাত্র অবশিষ্ট থাকে, তথাপি তাহারাই আপন আপন তাম্বুতে উঠিয়া এই নগর আগুনে পোড়াইয়া দিবে।

যিরমিয় 38:18

কিন্তু যদি বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে না যাও, তবে এই নগর কল্‌দীয়দের হস্তে সমর্পিত হইবে, এবং তাহারা ইহা আগুনে পোড়াইয়া দিবে, আর তুমিও তাহাদের হস্ত হইতে উত্তীর্ণ হইবে না।

যিরমিয় 52:13

তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, এবং যিরূশালেমের সকল গৃহ ও বৃহৎ বৃহৎ সকল অট্টালিকা আগুনে পোড়াইয়া দিলেন।

বিলাপগাথা 1:10

বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তার্পণ করিয়াছে; ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে, তাহারা তোমার সমাজে প্রবেশ করিবে না।

বিলাপগাথা 2:2

প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করিয়াছেন, দয়া করেন নাই; তিনি ক্রোধে যিহূদা-কন্যার দৃঢ় দুর্গ সকল উৎপাটন করিয়াছেন, তিনি সে সমস্ত ভূমিসাৎ করিয়াছেন; রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অশুচি করিয়াছেন।

বিলাপগাথা 2:7

প্রভু আপন যজ্ঞবেদি দূর করিয়াছেন, আপন পবিত্র স্থান ঘৃণা করিয়াছেন; তিনি তাহার অট্টালিকার ভিত্তি শত্রুহস্তে সমর্পণ করিয়াছেন; তাহারা সদাপ্রভুর গৃহমধ্যে পর্ব্বদিনের ন্যায় কোলাহল করিয়াছে।

আমোস 2:5

অতএব আমি যিহূদার উপরে আগ্নি নিক্ষেপ করিব, তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে।

মীখা 3:12

এই জন্য তোমাদের নিমিত্ত সিয়োন ক্ষেত্রের ন্যায় কর্ষিত হইবে, ও যিরূশালেম কাঁথড়ার ঢিবী হইয়া যাইবে, এবং গৃহের পর্ব্বত বনস্থ উচ্চস্থলীর সমান হইবে।

Interlinear

Choose Theme