Home Bibles বিলাপগাথা 1:10 · বাংলা বাইবেল
বিলাপগাথা 1:10 · বাংলা বাইবেল

বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তার্পণ করিয়াছে; ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে, তাহারা তোমার সমাজে প্রবেশ করিবে না।

Cross references

দ্বিতীয় বিবরণ 23:3

অম্মোনীয় কিম্বা মোয়াবীয় কেহ সদাপ্রভুর সমাজে প্রবেশ করিতে পাইবে না; দশম পুরুষ পর্য্যন্ত তাহাদের কেহ সদাপ্রভুর সমাজে কখনও প্রবেশ করিতে পাইবে না।

দ্বিতীয় বিবরণ 23:4

কেননা মিসর হইতে তোমাদের আসিবার সময়ে তাহারা পথে অন্ন জল লইয়া তোমাদের সহিত সাক্ষাৎ করে নাই; আবার তোমাকে শাপ দিবার জন্য তোমার বিরুদ্ধে অরাম-নহরয়িমস্থ পথোরনিবাসী বিয়োরের পুত্র বিলিয়মকে উৎকোচ দিয়াছিল।

২ ইতিহাস 36:18

তিনি ঈশ্বরের গৃহের ছোট বড় সমস্ত পাত্র, সদাপ্রভুর গৃহের ধনকোষ সকল, এবং রাজার ও তাঁহার অধ্যক্ষগণের ধনকোষ, সমুদয়ই বাবিলে লইয়া গেলেন।

নেহেমিয়া 13:1

সেই দিন লোকদের কর্ণগোচরে মোশির পুস্তক পাঠ করা হইল; তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অম্মোনীয় কিম্বা মোয়াবীয় লোক কখনও ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না;

গীতসংহিতা 74:4

তোমার বিপক্ষগণ তোমার সমাগম-স্থানের মধ্যে গর্জ্জন করিয়াছে; চিহ্নের জন্য তাহারা আপনাদের চিহ্ন স্থাপন করিয়াছে।

গীতসংহিতা 79:1

হে ঈশ্বর, জাতিগণ তোমার অধিকারে প্রবেশ করিয়াছে, তাহারা তোমার পবিত্র মন্দির অশুচি করিয়াছে, যিরূশালেমকে স্তূপের ঢিবী করিয়াছে।

যিশাইয় 5:13

এই কারণ আমার প্রজারা জ্ঞানাভাব প্রযুক্ত বন্দিরূপে নীত, তাহাদের মহোদয়গণ ক্ষুধার্ত্ত, ও তাহাদের লোকারণ্য তৃষ্ণাতে শোষিত হয়।

যিশাইয় 63:18

তোমার পবিত্র প্রজাগণ অল্পকালমাত্র আপন অধিকার ভোগ করিয়াছে; আমাদের বিপক্ষগণ তোমার ধর্ম্মধাম পদতলে দলিত করিয়াছে।

যিশাইয় 64:10

তোমার পবিত্র নগর সকল প্রান্তর হইয়া গিয়াছে, সিয়োন প্রান্তর হইয়া গিয়াছে, যিরূশালেম ধ্বংসস্থান।

যিরমিয় 15:13

আমি তোমার ঐশ্বর্য্য ও ধনকোষ সকল লুটদ্রব্য করিয়া বিনামূল্যে বিতরণ করিব; তোমার পাপসমূহের জন্য তোমার সীমার সর্ব্বত্রই [করিব]।

যিরমিয় 20:5

আর আমি এই নগরের সমস্ত সম্পত্তি, শ্রমোপার্জ্জিত অর্থ, বহুমূল্য বস্তু ও যিহূদার রাজগণের ধনকোষ সকল শত্রুগণের হস্তে প্রদান করিব; আর তাহারা সে সমস্ত লুটপাট করিয়া বাবিলে লইয়া যাইবে।

যিরমিয় 27:19

কারণ দুই স্তম্ভ, সমুদ্রপাত্র ও পীঠ সকল, এবং যে সমস্ত পাত্র এই নগরে অবশিষ্ট আছে,

যিরমিয় 27:21

হাঁ, সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে অবশিষ্ট সেই পাত্র সকলের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর,

যিরমিয় 51:51

আমরা টিটকারি শুনিয়াছি, তাই লজ্জিত হইয়াছি, আমাদের মুখ অপমানে আচ্ছন্ন হইয়াছে, কেননা বিদেশী লোকেরা সদাপ্রভুর গৃহের সকল পবিত্র স্থানে প্রবেশ করিয়াছিল।

যিরমিয় 52:13

তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, এবং যিরূশালেমের সকল গৃহ ও বৃহৎ বৃহৎ সকল অট্টালিকা আগুনে পোড়াইয়া দিলেন।

যিরমিয় 52:17

আর সদাপ্রভুর গৃহের পিত্তলময় দুই স্তম্ভ, ও সদাপ্রভুর গৃহের পীঠ সকল ও পিত্তলময় সমুদ্রপাত্র কল্‌দীয়েরা খণ্ড খণ্ড করিয়া সেই সকল পিত্তল বাবিলে লইয়া গেল।

বিলাপগাথা 1:7

যিরূশালেম নিজ দুঃখের ও দুর্গতির সময়ে, আপনার পূর্ব্বকালাগত মনোহর সামগ্রী সকল স্মরণ করিতেছে; তাহার লোকেরা যখন বিপক্ষের হস্তগত হইয়াছিল, তাহার সাহায্যকারী কেহ ছিল না, তখন বিপক্ষগণ তাহাকে দেখিল, তাহার উৎসন্নতায় উপহাস করিল।

ইজেকিয়েল 7:22

আর আমি তাহাদের হইতে আমার মুখ ফিরাইব, তাহাতে আমার গুপ্ত কোষ অপবিত্রীকৃত হইবে, দস্যুগণ তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা অপবিত্র করিবে।

ইজেকিয়েল 9:7

পরে তিনি তাহাদিগকে কহিলেন, গৃহ অশুচি কর, প্রাঙ্গণ সকল নিহত লোকে পরিপূর্ণ কর; বাহির হও। তাহাতে তাহারা বাহিরে যাইয়া নগরের মধ্যে আঘাত করিতে লাগিল।

ইজেকিয়েল 44:7

বস্তুতঃ তোমরা অচ্ছিন্নত্বক্‌ হৃদয় ও অচ্ছিন্নত্বক্‌ মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধর্ম্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ, তোমরা আমার উদ্দেশে ভক্ষ্য, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ, তোমাদের সকল জঘন্য ক্রিয়া ছাড়া ইহা করিয়াছ।

মার্ক 13:14

পরন্তু যখন তোমরা দেখিবে, ধ্বংসের সেই ঘৃণার্হ বস্তু যেখানে দাঁড়াইবার নয়, সেইখানে দাঁড়াইয়া আছে—যে পাঠ করে, সে বুঝুক, —তখন যাহারা যিহূদিয়াতে থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক;

Interlinear

Choose Theme