Home Bibles ☰ Books আমোস 2:5 · বাংলা বাইবেল
আমোস 2:5 · বাংলা বাইবেল

অতএব আমি যিহূদার উপরে আগ্নি নিক্ষেপ করিব, তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে।

Cross references

২ রাজাবলি 25:9

তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, যিরূশালেমের সকল গৃহ, বৃহৎ বৃহৎ অট্টালিকাও আগুন দিয়া পোড়াইয়া দিলেন।

যিরমিয় 17:27

কিন্তু যদি তোমরা আমার কথায় কর্ণপাত না কর, বিশ্রামদিন পবিত্র না কর, বিশ্রামদিনে বোঝা বহিয়া যিরূশালেমের দ্বারে প্রবেশ কর, তবে আমি তাহার সকল দ্বারে অগ্নি জ্বালাইব; তাহা যিরূশালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে, নির্ব্বাণ হইবে না।

যিরমিয় 21:10

কেননা, সদাপ্রভু কহেন, আমি অমঙ্গলের নিমিত্ত এই নগরের বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের নিমিত্ত নয়; ইহা বাবিল-রাজের হস্তগত হইবে, এবং সে ইহা আগুনে পোড়াইয়া দিবে।

যিরমিয় 37:8

আর কল্‌দীয়েরা পুনর্ব্বার আসিবে, এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিবে; এবং ইহা হস্তগত করিয়া আগুনে পোড়াইয়া দিবে।

যিরমিয় 39:8

পরে কল্‌দীয়েরা রাজবাটী ও সামান্য লোকদের ঘরবাড়ী আগুনে পোড়াইয়া দিল, এবং যিরূশালেমের সমস্ত প্রাচীর ভাঙ্গিয়া ফেলিল।

যিরমিয় 52:13

তিনি সদাপ্রভুর গৃহ ও রাজবাটী পোড়াইয়া দিলেন, এবং যিরূশালেমের সকল গৃহ ও বৃহৎ বৃহৎ সকল অট্টালিকা আগুনে পোড়াইয়া দিলেন।

হোশেয় 8:14

কারণ ইস্রায়েল আপন নির্ম্মাতাকে ভুলিয়া গিয়াছে, ও স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে; এবং যিহূদা অনেক প্রাচীরবেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে; কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে।

আমোস 1:4

অতএব আমি হসায়েল-কুলে অগ্নি নিক্ষেপ করিব, তাহা বিন্‌হদদের অট্টালিকা সকল গ্রাস করিবে।

Interlinear

Choose Theme