কিন্তু যে জাতি বাবিল-রাজের যোঁয়ালির নীচে আপন গ্রীবা রাখিবে, ও তাহার দাস হইবে, সদাপ্রভু কহেন, আমি সেই জাতিকে স্বদেশে স্থির থাকিতে দিব; তাহারা তথায় কৃষিকার্য্য করিবে, ও তথায় বাস করিবে।
Cross references
যে ব্যক্তি এই নগরে থাকিবে, সে খড়্গে, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়িবে; কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কল্দীয়দের পক্ষে দাঁড়াইবে, সে বাঁচিবে, এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুটদ্রব্যের ন্যায় হইবে।
সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, তুমি কতিপয় বন্ধনী ও যোঁয়লি প্রস্তুত করিয়া আপন স্কন্ধে রাখ;
আর যে জাতি ও যে রাজ্য সেই বাবিল-রাজ নবূখদ্নিৎসরের দাস না হইবে, ও বাবিল-রাজের যোঁয়ালির নীচে আপন গ্রীবা না রাখিবে, সদাপ্রভু কহেন, আমি খড়্গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা সেই জাতিকে প্রতিফল দিব, যে পর্য্যন্ত উহার হস্ত দ্বারা তাহাদিগকে সংহার না করি।
পরে আমি সেই সমস্ত বাক্যানুসারে যিহূদা-রাজ সিদিকিয়কে এই কথা বলিলাম, আপনারা আপন আপন গ্রীবা বাবিল-রাজের যোঁয়ালির নীচে রাখিয়া তাঁহার ও তাঁহার লোকদের দাস হউন, তাহাতে বাঁচিবেন।
‘সদাপ্রভু এই কথা কহেন, যে কেহ এই নগরে থাকিবে, সে খড়্গে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়িবে; কিন্তু যে কেহ বাহির হইয়া কল্দীয়দের নিকটে যাইবে, সে বাঁচিবে, লুটদ্রব্যের ন্যায় আপন প্রাণ লাভ করিয়া বাঁচিবে।
আর শাফনের পৌত্র অহীকামের পুত্র গদলিয় তাহাদের কাছে ও তাহাদের লোকদের কাছে শপথ করিয়া বলিলেন, তোমরা কল্দীয়দের দাস হইতে ভয় করিও না, দেশে বাস করিয়া বাবিল-রাজের দাস হও, তাহাতে তোমাদের মঙ্গল হইবে।
তোমরা যদি স্থির হইয়া এই দেশে বাস কর, তবে আমি তোমাদিগকে গাঁথিয়া তুলিব, উৎপাটন করিব না, তোমাদিগকে রোপন করিব, উন্মূলন করিব না; কেননা তোমাদের যে অমঙ্গল করিয়াছি, তদ্বিষয়ে ক্ষান্ত হইলাম।