Home Bibles যিরমিয় 27:10 · বাংলা বাইবেল
যিরমিয় 27:10 · বাংলা বাইবেল

কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে, যেন তোমরা স্বদেশ হইতে দূরীকৃত, এবং আমা দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হও।

Cross references

যিরমিয় 14:14

তখন সদাপ্রভু আমাকে কহিলেন, সেই ভাববাদীরা আমার নামে মিথ্যা ভাববাণী বলে; আমি তাহাদিগকে প্রেরণ করি নাই, তাহাদিগকে আজ্ঞা দিই নাই, তাহাদের কাছে কথা কহি নাই; তাহারা তোমাদের নিকটে মিথ্যা দর্শন ও মন্ত্র, অবস্তু ও আপন আপন হৃদয়ের প্রতারণামূলক ভাববাণী বলে।

যিরমিয় 23:25

ভাববাদীরা যাহা বলিয়াছে, তাহা আমি শুনিয়াছি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, যথা, আমি স্বপ্ন দেখিয়াছি, স্বপ্ন দেখিয়াছি।

যিরমিয় 27:14

যে ভাববাদীরা আপনাদিগকে বলে, আপনারা বাবিল-রাজের দাস হইবেন না, তাহাদের বাক্যে কর্ণপাত করিবেন না, কেননা তাহারা আপনাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।

যিরমিয় 28:16

অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব; তুমি এই বৎসরেই মরিবে, কেননা তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপথগমনের কথা বলিয়াছ।

যিরমিয় 32:31

কারণ এই নগর নির্ম্মিত হইবার দিন অবধি অদ্য পর্য্যন্ত ইহা আমার ক্রোধের ও কোপের কারণ হইয়া আসিতেছে; তৎপ্রযুক্ত ইহা আমার সম্মুখ হইতে দূরীকৃত হইবার যোগ্য হইয়াছে।

বিলাপগাথা 2:14

তোমার ভাববাদিগণ তোমার নিমিত্ত অলীকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে, তাহারা তোমার বন্দি-দশা ফিরাইবার জন্য তোমার অধর্ম্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলীকতার ভাববাণী সকল ও নির্ব্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে।

ইজেকিয়েল 14:9

কোন ভাববাদী যদি প্ররোচিত হইয়া কথা কহে, তবে জানিও, আমিই সদাপ্রভু সেই ভাববাদীকে প্ররোচনা করিয়াছি; আমি তাহার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া আপন প্রজা ইস্রায়েলের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব।

জখরিয় 10:2

কেননা ঠাকুরগণ অসারতার কথা বলিয়াছে, মন্ত্রপাঠকেরা মিথ্যা দর্শন পাইয়াছে, ও মিথ্যা স্বপ্নের কথা বলিয়াছে; তাহারা বৃথাই সান্ত্বনা দেয়; এই কারণ লোকেরা মেষপালের ন্যায় চলিয়া যায় ও দুঃখ পায়, কেননা পালক নাই।

Interlinear

Choose Theme