Home Bibles যিরমিয় 38:2 · বাংলা বাইবেল
যিরমিয় 38:2 · বাংলা বাইবেল

‘সদাপ্রভু এই কথা কহেন, যে কেহ এই নগরে থাকিবে, সে খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে মারা পড়িবে; কিন্তু যে কেহ বাহির হইয়া কল্‌দীয়দের নিকটে যাইবে, সে বাঁচিবে, লুটদ্রব্যের ন্যায় আপন প্রাণ লাভ করিয়া বাঁচিবে।

Cross references

যিরমিয় 21:8

আর তুমি এই লোকদিগকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তোমাদের সম্মুখে আমি জীবনের পথ ও মৃত্যুর পথ রাখিতেছি।

যিরমিয় 21:9

যে ব্যক্তি এই নগরে থাকিবে, সে খড়্‌গে, দুর্ভিক্ষ ও মহামারীতে মারা পড়িবে; কিন্তু যে ব্যক্তি বাহিরে গিয়া তোমাদের অবরোধকারী কল্‌দীয়দের পক্ষে দাঁড়াইবে, সে বাঁচিবে, এবং তাহার প্রাণ তাহার পক্ষে লুটদ্রব্যের ন্যায় হইবে।

যিরমিয় 24:8

আর যে মন্দ ফল এমন মন্দ যে তাহা খাওয়া যায় না, তাহা যেমন, সত্যই সদাপ্রভু এই কথা বলেন, সেইরূপ আমি যিহূদার রাজা সিদিকিয়কে তাহার অধ্যক্ষগণকে ও যিরূশালেমের, অবশিষ্ট লোকদিগকে—যাহারা এই দেশে রহিয়াছে, তাহাদিগকে, এবং যাহারা মিসর দেশে বাস করিতেছে, তাহাদিগকে—সমর্পণ করিব;

যিরমিয় 27:13

যে জাতি বাবিল-রাজের দাস না হইবে, তাহার বিরুদ্ধে সদাপ্রভু যাহা বলিয়াছেন, তদনুসারে আপনারা অর্থাৎ আপনি ও আপনার প্রজাগণ খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে কেন মরিবেন?

যিরমিয় 29:18

হাঁ, আমি খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী লইয়া তাহাদের পশ্চাতে পশ্চাতে ধাবমান হইব, এবং পৃথিবীর সমস্ত রাজ্যে তাহাদিগকে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব; এবং যে সকল জাতির মধ্যে তাহাদিগকে তাড়াইয়া দিয়াছি, সেই সমস্ত জাতির নিকটে তাহাদিগকে অভিশাপের, বিস্ময়ের, শিশ শব্দের ও টিট্‌কারির পাত্র করিব।

যিরমিয় 34:17

এই জন্য সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন ভ্রাতার ও প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিতে আমার বাক্যে অবধান কর নাই; অতএব সদাপ্রভু কহেন, দেখ, আমি তোমাদের বিরুদ্ধে খড়্‌গ, মহামারী ও দুর্ভিক্ষের মুক্তি ঘোষণা করিতেছি, আমি তোমাদিগকে পৃথিবীস্থ সমস্ত রাজ্যে ভাসিয়া বেড়াইবার জন্য সমর্পণ করিব।

যিরমিয় 38:17

তখন যিরমিয় সিদিকিয়কে কহিলেন, সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তুমি যদি বাহির হইয়া বাবিল-রাজের প্রধানবর্গের নিকটে যাও, তবে তোমার প্রাণ বাঁচিবে, এই নগরও আগুনে পোড়াইয়া দেওয়া হইবে না, এবং তুমি বাঁচিবে, তুমি ও তোমার পরিবার।

যিরমিয় 39:18

আমি তোমাকে অবশ্য রক্ষা করিব, তুমি খড়্‌গে পতিত হইবে না, কিন্তু লুটিত দ্রব্যের ন্যায় তোমার প্রাণলাভ হইবে; কেননা তুমি আমাতে বিশ্বাস করিয়াছ, ইহা সদাপ্রভু কহেন।

যিরমিয় 42:17

যে সকল লোক মিসরে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুখ হইয়াছে, তাহাদের এই গতি হইবে, তাহারা খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে; আমি তাহাদের প্রতি যে অমঙ্গল ঘটাইব, তাহা হইতে তাহাদের মধ্যে কেহই উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে না।

যিরমিয় 42:22

অতএব এখন নিশ্চয় জানিও, তোমরা যে স্থানে প্রবাস করণার্থে যাইতে বাঞ্ছা করিতেছ, সে স্থানে খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা মারা পড়িবে।

যিরমিয় 44:13

আমি যেমন খড়্‌গ, দুর্ভিক্ষ ও মহামারী দ্বারা যিরূশালেমকে দণ্ড দিয়াছি, তদ্রূপ মিসর দেশ-নিবাসীদিগকে দণ্ড দিব;

যিরমিয় 45:5

তবে তুমি কি আপনার জন্য মহৎ মহৎ বিষয় চেষ্টা করিবে? সে চেষ্টা করিও না; কেননা দেখ, আমি সমস্ত মর্ত্ত্যের প্রতি অমঙ্গল ঘটাইব, ইহা সদাপ্রভু কহেন; কিন্তু তুমি যে সকল স্থানে যাইবে, সে সকল স্থানে লুট দ্রব্যের ন্যায় তোমার প্রাণ তোমাকে দিব।

ইজেকিয়েল 5:12

তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে; অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়্‌গে পতিত হইবে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়্‌গ নিষ্কোষ করিব।

ইজেকিয়েল 6:11

প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি করে করাঘাত ও ভূমিতে পদাঘাত কর, এবং ইস্রায়েল-কুলের সমস্ত ঘৃণার্হ দুষ্ক্রিয়ার নিমিত্ত হাহাকার কর, কেননা তাহারা খড়্‌গে, দুর্ভিক্ষে ও মহামারীতে পতিত হইবে।

ইজেকিয়েল 7:15

বাহিরে খড়্‌গ এবং ভিতরে মহামারী ও দুর্ভিক্ষ। যে ব্যক্তি ক্ষেত্রে থাকিবে, সে খড়্‌গে মরিবে; যে নগরে থাকিবে, দুর্ভিক্ষ ও মহামারী তাহাকে গ্রাস করিবে।

ইজেকিয়েল 14:21

কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এমন যদি হয়, তবে আমি মনুষ্য ও পশু উচ্ছিন্ন করণার্থে যিরূশালেমের বিরুদ্ধে আমার চারি মহাদণ্ড, অর্থাৎ খড়্‌গ, দুর্ভিক্ষ, হিংস্র পশু ও মহামারী প্রেরণ করিলে কি না ঘটিবে?

মথি 24:7

কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে, এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ ও ভূমিকম্প হইবে।

প্রকাশিত বাক্য 6:4

পরে আর একটী অশ্ব বাহির হইল, সেটী লোহিতবর্ণ, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহাকে ক্ষমতা দত্ত হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে; এবং একখান বৃহৎ খড়গ তাহাকে দত্ত হইল।

Interlinear

Choose Theme