Home Bibles যিরমিয় 14:16 · বাংলা বাইবেল
যিরমিয় 14:16 · বাংলা বাইবেল

আর তাহারা যে জাতির কাছে ভাববাণী বলে, সে জাতি দুর্ভিক্ষ ও খড়্‌গ প্রযুক্ত যিরূশালেমের সড়কে সড়কে নিক্ষিপ্ত হইবে, এবং তাহাদিগকে ও তাহাদের স্ত্রীপুত্র কন্যাদিগকে কবর দিবার জন্য কেহ থাকিবে না; কারণ আমি তাহাদের দুষ্টতাকে তাহাদের উপরে ঢালিয়া দিব।

Cross references

গীতসংহিতা 79:2

তাহারা তোমার দাসদের শব আকাশের পক্ষিগণকে ভক্ষণার্থে দিয়াছে, তোমার সাধুদের মাংস পৃথিবীর পশুগণকে দিয়াছে।

গীতসংহিতা 79:3

তাহারা যিরূশালেমের চারিদিকে জলের ন্যায় উহাদের রক্ত ঢালিয়াছে; উহাদের কবর দিবার কেহ ছিল না।

হিতোপদেশ 1:31

তাই তাহারা স্ব স্ব আচরণের ফল ভোগ করিবে, স্ব স্ব কুপরামর্শে উদর পূর্ণ করিবে।

যিশাইয় 9:16

কারণ এই জাতির পথদর্শকেরাই ইহাদিগকে ঘুরাইয়া লইয়া বেড়ায় এবং যাহারা তাহাদের দ্বারা চালিত হয়, তাহারা সংহারিত হইতেছে।

যিরমিয় 2:17

তুমি কি আপনি আপনার প্রতি ইহা ঘটাও নাই? বাস্তবিক তোমার ঈশ্বর সদাপ্রভু যখন তোমাকে পথ দিয়া লইয়া যাইতেছিলেন, তখন তুমি তাঁহাকে পরিত্যাগ করিয়াছ।

যিরমিয় 4:18

তোমার পথ ও তোমার ক্রিয়া সকল তোমার বিরুদ্ধে ইহা ঘটাইয়াছে; এ তোমার দুষ্টতার ফল, হাঁ, ইহা তিক্ত, হাঁ, ইহা তোমার মর্ম্মভেদী।

যিরমিয় 5:31

ভাববাদিগণ মিথ্যা ভাববাণী বলে, আর যাজকগণ তাহাদের বশবর্ত্তী হইয়া কর্ত্তৃত্ব করে; আর আমার প্রজারা এই রীতি ভালবাসে; কিন্তু ইহার পরিণামে তোমরা কি করিবে?

যিরমিয় 7:33

আর এই জাতির শব আকাশের পক্ষীসমূহের ও ভূমির পশুগণের ভক্ষ্য হইবে, কেহ তাহাদিগকে খেদাইয়া দিবে না।

যিরমিয় 9:20

আহা! হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শুন, তাঁহার মুখের বাক্য কর্ণে গ্রহণ কর, এবং আপন আপন কন্যাদিগকে হাহাকার করিতে শিক্ষা দেও, প্রত্যেকে আপন আপন প্রতিবাসিনীকে বিলাপ করিতে শিক্ষা দেও।

যিরমিয় 9:22

তুমি বল, সদাপ্রভু এই কথা কহেন, মনুষ্যগণের শব সারের ন্যায় ক্ষেত্রে পতিত থাকিবে, ছেদকের পশ্চাতে যে শস্যগুচ্ছ পড়িয়া থাকে, তাহার তুল্য হইবে, কেহ তাহাদিগকে সংগ্রহ করিবে না।

যিরমিয় 13:22

আর যদি তুমি মনে মনে বল, আমার দশা কেন ঘটিল? তোমার অপরাধের বাহুল্যে তোমার পরিচ্ছদের অন্ত তুলিয়া দেওয়া হইল, তোমার পাদমূলের প্রতি অত্যাচার করা হইল।

যিরমিয় 15:2

আর যদি তাহারা তোমাকে বলে, কোথায় চলিয়া যাইব? তবে তাহাদিগকে বলিও, সদাপ্রভু এই কথা কহেন, মৃত্যুর পাত্র মৃত্যুর স্থানে, খড়্‌গের পাত্র খড়্‌গের স্থানে, দুর্ভিক্ষের পাত্র দুর্ভিক্ষের স্থানে, ও বন্দিত্বের পাত্র বন্দিত্বের স্থানে গমন করুক।

যিরমিয় 16:4

তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, কেহ তাহাদিগকে কবর দিবে না; তাহারা ভূমির উপরে সারের ন্যায় পড়িয়া থাকিবে; এবং তাহারা খড়্‌গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে; তাহাদের শব আকাশের পক্ষিগণের ও ভূমির পশুদের ভক্ষ্য হইবে।

যিরমিয় 18:21

অতএব তুমি তাহাদের সন্তানগণকে দুর্ভিক্ষে সমর্পণ কর, তাহাদিগকে খড়্‌গের হস্তগত কর, আর তাহাদের স্ত্রীগণ পুত্রহীনা ও বিধবা হউক, তাহাদের পুরুষেরা মারীতে বিনষ্ট ও তাহাদের যুবকগণ সংগ্রামে খড়্‌গহত হউক।

যিরমিয় 19:6

এই কারণ, সদাপ্রভু কহেন, দেখ, এমন সময় আসিতেছে, যখন এই স্থান আর তোফৎ কিম্বা হিন্নোম-সন্তানের উপত্যকা নামে আখ্যাত হইবে না, কিন্তু হত্যার উপত্যকা বলিয়া আখ্যাত হইবে।

যিরমিয় 20:6

আর হে পশ্‌হূর, তুমি ও তোমার গৃহনিবাসিগণ সকলে বন্দি-দশার স্থানে যাইবে, তুমি বাবিলে উপস্থিত হইবে, সেই স্থানে মরিবে, ও সেই স্থানে কবরপ্রাপ্ত হইবে; তোমার এবং যাহাদের কাছে তুমি মিথ্যা ভাববাণী বলিয়াছ, তোমার সেই সমস্ত বন্ধুরও [সেই গতি হইবে]।

যিরমিয় 27:15

কারণ সদাপ্রভু বলেন, আমি তাহাদিগকে পাঠাই নাই, কিন্তু তাহারা মিথ্যা করিয়া আমার নামে ভাববাণী বলে; ইহার ফল এই, যাহারা তোমাদের কাছে ভাববাণী বলে, সেই ভাববাদিগণ ও তোমরা উভয়ে আমা দ্বারা তাড়িত হইয়া বিনষ্ট হইবে।

মথি 15:14

উহাদিগকে থাকিতে দেও, উহারা অন্ধদের অন্ধ পথদর্শক; যদি অন্ধ অন্ধকে পথ দেখায়, উভয়েই গর্ত্তে পড়িবে।

প্রকাশিত বাক্য 16:1

পরে আমি মন্দির হইতে এক উচ্চ বাণী শুনিলাম, তাহা ঐ সপ্ত দূতকে কহিল, তোমরা যাও, ঈশ্বরের রোষের ঐ সপ্ত বাটি পৃথিবীতে ঢালিয়া দেও।

Interlinear

Choose Theme