আর সেই দিন সাত জন স্ত্রীলোক এক পুরুষকে ধরিয়া বলিবে, আমরা আপনাদেরই অন্ন ভোজন করিব, আপনাদেরই বস্ত্র পরিধান করিব; কেবল আমাদিগকে তোমার নামে আখ্যাত হইবার অনুমতি দেও, তুমি আমাদের অপমান দূর কর।
Cross references
তখন তাঁহার গর্ভ হইলে তিনি পুত্র প্রসব করিয়া কহিলেন, ঈশ্বর আমার অপযশ হরণ করিয়াছেন।
সদাপ্রভু তাঁহার গর্ভ রুদ্ধ করাতে সপত্নী তাঁহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাঁহাকে বিরক্ত করিতেন।
আর শৌলের কন্যা মীখলের মরণকাল পর্য্যন্ত সন্তান হইল না।
সামান্য লোকের উচ্চ দৃষ্টি অবনত হইবে, মান্য লোকদের গর্ব্ব খর্ব্ব হইবে, আর সেই দিন কেবল সদাপ্রভুই উন্নত হইবেন।
আর সামান্য লোকের দর্প অধোমুখ হইবে, মান্য লোকদের গর্ব্ব খর্ব্ব হইবে;
তোমার পুরুষেরা খড়্গ দ্বারা, ও তোমার বিক্রমিগণ সংগ্রামে পতিত হইবে।
সেই দিনে ইস্রায়েলের অবশিষ্টাংশ ও যাকোব-কুলের রক্ষাপ্রাপ্ত লোকেরা আপনাদের প্রহারকারীর উপরে আর নির্ভর করিবে না; কিন্তু ইস্রায়েলের পবিত্রতম সদাপ্রভুর উপরে সত্যভাবে নির্ভর করিবে।
আমি উত্তম সুবর্ণ হইতে মর্ত্ত্যকে, ওফীরের কাঞ্চন হইতে মনুষ্যকে দুর্লভ করিব।
সেই দিন মনুষ্য আপন নির্ম্মাতার প্রতি দৃষ্টি রাখিবে, ও তাহার চক্ষু ইস্রায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে।
ভয় করিও না, কেননা তুমি লজ্জা পাইবে না; বিষণ্ণ হইও না, কেননা তুমি অপ্রতিভ হইবে না; কারণ তুমি আপন যৌবনের অপমান ভুলিয়া যাইবে, আর তোমার বৈধব্যের দুর্নাম স্মরণে থাকিবে না।
লোকদের মধ্যে আমার অপযশ খণ্ডাইবার নিমিত্ত এই সময়ে দৃষ্টিপাত করিয়া প্রভু আমার প্রতি এইরূপ ব্যবহার করিয়াছেন।
কেননা তখন প্রতিশোধের সময়, যে সমস্ত কথা লিখিত আছে, সেই সমস্ত পূর্ণ হইবার সময়।
এই প্রকার লোকদিগকে আমরা প্রভু যীশু খ্রীষ্টের নামে আদেশ ও উপদেশ দিতেছি, তাহারা শান্ত ভাবে কার্য্য করিয়া আপনাদেরই অন্ন ভোজন করুক।