১ শমূয়েল 1:6 · বাংলা বাইবেল
সদাপ্রভু তাঁহার গর্ভ রুদ্ধ করাতে সপত্নী তাঁহার মনস্তাপ জন্মাইবার চেষ্টায় তাঁহাকে বিরক্ত করিতেন।
Cross references
লেবীয় 18:18
আর স্ত্রীর সপত্নী হইবার জন্য তাহার জীবৎকালে আবরণীয় অনাবৃত করণার্থে তাহার ভগিনীকে বিবাহ করিও না।
বিচারকগণ 11:37
পরে সে আপন পিতাকে কহিল, আমার জন্য একটী কাজ করা হউক; দুই মাসের জন্য আমাকে বিদায় দেও; আমি যাই, পর্ব্বতে গমন করি, এবং আমার কুমারীত্বের বিষয়ে সখীগণকে লইয়া বিলাপ করি।
১ শমূয়েল 2:1
পরে হান্না প্রার্থনা করিয়া কহিলেন, আমার অন্তঃকরণ সদাপ্রভুতে উল্লাসিত, আমার শৃঙ্গ সদাপ্রভুতে উন্নত হইল; শত্রুগণের কাছে আমার মুখ বিকশিত হইল; কারণ তোমার পরিত্রাণে আমি আনন্দিতা।
২ শমূয়েল 6:23
আর শৌলের কন্যা মীখলের মরণকাল পর্য্যন্ত সন্তান হইল না।
ইয়োব 6:14
শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্ত্তব্য, পাছে সে সর্ব্বশক্তিমানের ভয় ত্যাগ করে।
ইয়োব 24:21
সে নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে, সে বিধবার প্রতি সৌজন্য প্রকাশ করে না।