Home Bibles যিশাইয় 17:7 · বাংলা বাইবেল
যিশাইয় 17:7 · বাংলা বাইবেল

সেই দিন মনুষ্য আপন নির্ম্মাতার প্রতি দৃষ্টি রাখিবে, ও তাহার চক্ষু ইস্রায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে।

Cross references

বিচারকগণ 10:15

তখন ইস্রায়েল সন্তানগণ সদাপ্রভুকে কহিল, আমরা পাপ করিয়াছি; এখন তোমার দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, তাহাই আমাদের প্রতি কর; বিনয় করি, কেবল অদ্য আমাদিগকে উদ্ধার কর।

২ ইতিহাস 30:10

ধাবকগণ ইফ্রয়িম ও মনঃশি দেশের নগরে নগরে ও সবূলূন পর্য্যন্ত গেল; কিন্তু লোকেরা তাহাদিগকে পরিহাস ও বিদ্রূপ করিল।

২ ইতিহাস 30:18

বস্তুতঃ বিস্তর লোক, ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন ইহতে [আগত] অনেক লোক, আপনাদিগকে শুচি করে নাই, কিন্তু লিখিত বিধির বিপরীতে নিস্তারপর্ব্বের ভোজ ভোজন করিল।

২ ইতিহাস 31:1

এই সমস্ত সাঙ্গ হইলে পর সেখানে উপস্থিত সমস্ত ইস্রায়েল যিহূদার নগরে নগরে গমন করিয়া স্তম্ভ সকল ভাঙ্গিয়া ফেলিল, আশেরা-মূর্ত্তি সকল ছেদন করিল, এবং সমস্ত যিহূদায়, বিন্যামীনে, ইফ্রয়িমে ও মনঃশিতে উচ্চস্থলী ও যজ্ঞবেদি সকল ভাঙ্গিয়া ফেলিল, নিঃশেষে উৎপাটন করিল; পরে ইস্রায়েল-সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে ও নগরে ফিরিয়া গেল।

২ ইতিহাস 35:17

ঐ সময়ে উপস্থিত ইস্রায়েল-সন্তানগণ নিস্তারপর্ব্ব, এবং সাত দিন তাড়ীশূন্য রুটীর উৎসব পালন করিল।

যিশাইয় 10:20

সেই দিনে ইস্রায়েলের অবশিষ্টাংশ ও যাকোব-কুলের রক্ষাপ্রাপ্ত লোকেরা আপনাদের প্রহারকারীর উপরে আর নির্ভর করিবে না; কিন্তু ইস্রায়েলের পবিত্রতম সদাপ্রভুর উপরে সত্যভাবে নির্ভর করিবে।

যিশাইয় 19:22

আর সদাপ্রভু মিসরকে প্রহার করিবেন, প্রহার করিয়া সুস্থ করিবেন; আর তাহারা সদাপ্রভুর কাছে ফিরিয়া আসিবে, তাহাতে তিনি তাহাদের বিনতি গ্রাহ্য করিয়া তাহাদিগকে সুস্থ করিবেন।

যিশাইয় 22:11

আর তোমরা পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই ভিত্তির মধ্যস্থানে সরোবর প্রস্তুত করিলে; কিন্তু যিনি এই ঘটনা সম্পন্ন করিয়াছেন, তাঁহার প্রতি দৃষ্টি করিলে না; যিনি দীর্ঘকালাবধি ইহার সংগঠন করিয়াছেন, তাঁহাকে দেখিলে না।

যিশাইয় 24:14

ইহারা উচ্চরব করিবে, আনন্দগান করিবে, সদাপ্রভুর মহিমা প্রযুক্ত ইহারা সমুদ্র হইতে উচ্চধ্বনি শুনাইবে।

যিশাইয় 29:18

সেই দিন বধিরগণ পুস্তকের বাক্য শুনিবে, এবং তিমির ও অন্ধকারের মধ্য হইতে অন্ধদের চক্ষু দেখিতে পাইবে।

যিশাইয় 29:24

আর ভ্রান্ত-আত্মা লোকেরা বিবেচনার কথা বুঝিবে, বচসা কারীরা পাণ্ডিত্য শিখিবে।

যিরমিয় 3:12

তুমি যাও, এই সকল কথা উত্তর দিকে প্রচার কর, বল, সদাপ্রভু কহেন, হে বিপথগামিনী ইস্রায়েল, ফিরিয়া আইস; আমি তোমাদের প্রতি ক্রোধদৃষ্টি করিব না; যেহেতু আমি দয়াবান, ইহা সদাপ্রভু কহেন, আমি চিরকাল ক্রোধ রাখিব না।

যিরমিয় 3:18

তৎকালে যিহূদা-কুল ইস্রায়েল-কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে, এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে।

যিরমিয় 31:4

হে কুমারি ইস্রায়েল, আমি তোমাকে পুনর্ব্বার গাঁথিয়া তুলিব, তুমি গাঁথা যাইবে, তুমি পুনর্ব্বার আপন তবলে বিভূষিতা হইবে, এবং আনন্দকারীদের শ্রেণীতে নৃত্য করিতে করিতে গমন করিবে।

হোশেয় 3:5

পরে ইস্রায়েল-সন্তানগণ ফিরিয়া আসিবে, আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ও আপনাদের রাজা দায়ূদের অন্বেষণ করিবে, এবং উত্তরকালে সভয়ে সদাপ্রভুর ও তাঁহার মঙ্গল-ভাবের আশ্রয় লইবে।

হোশেয় 6:1

চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরিয়া যাই, কারণ তিনিই বিদীর্ণ করিয়াছেন, তিনি আমাদিগকে সুস্থও করিবেন; তিনি আঘাত করিয়াছেন, তিনি আমাদের ক্ষত বন্ধনও করিবেন।

হোশেয় 14:1

হে ইস্রায়েল, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; কেননা তুমি নিজ অপরাধে উছোট খাইয়াছ।

আমোস 3:12

সদাপ্রভু এই কথা কহেন, সিংহের মুখ হইতে যেমন মেষপালক দুই খানা পা কিম্বা একটী কর্ণমূল উদ্ধার করে, তেমনি সেই ইস্রায়েল-সন্তানদিগকে উদ্ধার করা যাইবে, যাহারা শমরিয়ায় শয্যায় কোণে কিম্বা খট্টার শিল্পিত চাদরে বসিয়া থাকে।

মীখা 7:7

কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব; আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন।

Interlinear

Choose Theme