Home Bibles যিশাইয় 37:2 · বাংলা বাইবেল
যিশাইয় 37:2 · বাংলা বাইবেল

আর রাজবাটীর অধ্যক্ষ ইলীয়াকীমকে ও শিব্‌ন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।

Cross references

২ রাজাবলি 18:18

পরে তাঁহারা রাজাকে আহ্বান করিলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ, শিব্‌ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাসরচক বাহির হইয়া তাঁহাদের কাছে গেলেন।

২ রাজাবলি 19:2

আর রাজবাটীর অধ্যক্ষ ইলীয়াকীমকে ও শিব্‌ন লেখককে এবং যাজকদের প্রাচীনবর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যিশাইয় ভাববাদীর নিকটে পাঠাইয়া দিলেন।

২ রাজাবলি 22:12

আর রাজা হিল্কিয় যাজককে, শাফনের পুত্র অহীকামকে, মীখায়ের পুত্র অক্‌বোরকে, শাফন লেখককে ও রাজভৃত্য অসায়কে এই আজ্ঞা করিলেন,

২ ইতিহাস 20:20

পরে তাহারা প্রত্যূষে উঠিয়া তকোয় প্রান্তরে যাত্রা করিল; তাহাদের যাত্রাকালে যিহোশাফট দাঁড়াইয়া কহিলেন, হে যিহূদা, হে যিরূশালেম-নিবাসিগণ, আমার কথা শুন; তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস কর, তাহাতে সুস্থির হইবে; তাঁহার ভাববাদিগণে বিশ্বাস কর, তাহাতে কৃতকার্য্য হইবে।

এস্থার 4:1

পরে মর্দখয় এই সকল ব্যপার জ্ঞাত হইয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, এবং চট পরিধান ও ভস্ম লেপন করিয়া নগরের মধ্যে গিয়া উচ্চৈঃস্বরে তীব্র ক্রন্দন করিলেন।

যিশাইয় 1:1

আমোসের পুত্র যিশাইয়ের দর্শন; যাহা তিনি যিহূদা-রাজ ঊষিয়, যোথম, আহস, ও হিষ্কিয়ের সময়ে যিহূদার ও যিরূশালেমের বিষয়ে দেখিতে পান।

যিশাইয় 22:12

আর সেই দিন প্রভু, বাহিনীগণের সদাপ্রভু রোদন, বিলাপ, মস্তক মুণ্ডন ও কটিদেশে চট বন্ধন ঘোষণা করিলেন;

যিশাইয় 22:15

প্রভু, বাহিনীগণের সদাপ্রভু, এই কথা কহেন, তুমি ঐ কোষাধ্যক্ষের নিকটে, অর্থাৎ বাটীর অধ্যক্ষ শিব্‌নের নিকটে গিয়া তাহাকে বল, এখানে তোমার কি?

যিশাইয় 22:20

আর সেই দিন আমি আপন দাসকে, হিল্কিয়ের পুত্র ইলীয়াকীমকে ডাকিব;

যিশাইয় 36:3

পরে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ শিব্‌ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাসরচক বাহির হইয়া তাঁহার কাছে গেলেন।

যিশাইয় 37:14

হিষ্কিয় দূতগণের হস্ত হইতে পত্রখানি লইয়া পাঠ করিলেন; পরে হিষ্কিয় সদাপ্রভুর গৃহে উঠিয়া গেলেন, এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিলেন।

যোয়েল 1:13

হে যাজকগণ, তোমরা বদ্ধকটি হইয়া বিলাপ কর; হে যজ্ঞবেদির পরিচারকগণ, হাহাকার কর; হে আমার ঈশ্বরের পরিচারকগণ, আইস, চট পরিয়া সমস্ত রাত্রি যাপন কর; কেননা তোমাদের ঈশ্বরের গৃহে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্যের অভাব হইয়াছে।

Interlinear

Choose Theme