Home Bibles যিশাইয় 22:16 · বাংলা বাইবেল
যিশাইয় 22:16 · বাংলা বাইবেল

এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে।

Cross references

২ শমূয়েল 18:18

রাজার তলভূমিতে যে স্তম্ভ আছে, অবশালোম জীবনকালে তাহা নির্ম্মাণ করাইয়া আপনার জন্য স্থাপন করিয়াছিল, কেননা সে বলিয়াছিল, আমার নাম রক্ষা করিতে আমার পুত্র নাই; এই জন্য সে আপন নামানুসারে ঐ স্তম্ভের নাম রাখিয়াছিল; অদ্যাপি তাহা অবশালোমের স্তম্ভ বলিয়া বিখ্যাত আছে।

২ ইতিহাস 16:14

আর তিনি দায়ূদ-নগরে আপনার জন্য যে কবর খনন করিয়াছিলেন, তাহার মধ্যে লোকেরা তাঁহাকে কবর দিল, এবং গন্ধবণিকের প্রক্রিয়াতে প্রস্তুত নানা প্রকার সুগন্ধি দ্রব্যে পরিপূর্ণ শয্যায় তাঁহাকে শয়ন করাইল, আর তাঁহার জন্য অতি বড় দাহ করিল।

ইয়োব 3:14

রাজগণের ও দেশের মন্ত্রিগণের সহিত থাকিতাম, যাঁহারা আপনাদের জন্য ধ্বংসস্থান নির্ম্মাণ করিয়াছিলেন;

যিশাইয় 14:18

জাতিগণের সমুদয় রাজা, সকলেই সসম্মানে, প্রত্যেকে স্ব স্ব আগারে শয়ন করিতেছেন;

যিশাইয় 52:5

আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নীত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্ত্তারা চীৎকার করিতেছে, এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে।

মীখা 2:10

উঠ, প্রস্থান কর, এটা ত বিশ্রামের স্থান নয়, কেননা অশুচিতা বিনাশ করিতেছে, আর সেই বিনাশ ভয়ানক।

মথি 27:60

এবং আপনার নূতন কবরে রাখিলেন—যাহা তিনি শৈলে খুদিয়াছিলেন—আর কবরের দ্বারে একখান বড় পাথর গড়াইয়া দিয়া চলিয়া গেলেন।

Interlinear

Choose Theme