Cross references
আর গাদ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর গিলিয়দস্থ রামোৎ,
পরে অব্নের হিব্রোণে ফিরিয়া আসিলে যোয়াব তাঁহার সহিত বিরলে আলাপ করিবার ছলে নগর-দ্বারের ভিতরে তাঁহাকে লইয়া গেলেন, পরে আপন ভ্রাতা অসাহেলের রক্তের প্রতিশোধার্থে সেই স্থানে তাঁহার উদরে আঘাত করিলেন, তাহাতে তিনি মরিয়া গেলেন।
তাহারা গিবিয়োনস্থ মহাপ্রস্তরের নিকটে উপস্থিত হইলে অমাসা তাহাদের সম্মুখে আসিলেন। তখন যোয়াব সৈনিক বেশ কটিবন্ধনপূর্ব্বক পরিধান করিয়াছিলেন, তাহার উপরে খড়্গের কটিবন্ধন ছিল; সকোষ খড়্গখানি তাঁহার কটিদেশে আবদ্ধ ছিল, পরে বাহিরে আসিতে আসিতে তিনি খড়্গখানি খুলিয়া পড়িতে দিলেন।
আর সরূয়ার পুত্র যোয়াব আমার প্রতি যাহা করিয়াছে, ফলতঃ ইস্রায়েলের দুই সেনাপতির প্রতি, নেরের পুত্র অব্নেরের ও যেথরের পুত্র অমাসার প্রতি যাহা করিয়াছে, তাহাও তুমি জ্ঞাত আছ; সে তাহাদিগকে মারিয়া ফেলিয়া শান্তির সময়ে যুদ্ধের রক্তপাত করিয়াছে, এবং যুদ্ধের রক্ত তাহার কটিদেশস্থ পটুকাতে ও পাদস্থিত পাদুকাতে লাগিয়াছে।
সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নিভৃত স্থানে নির্দ্দোষকে বধ করে; তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুক্কায়িত।
অধর্ম্মাচারীদের হইতে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা কর।
তাহাদের জালের সূতায় বস্ত্র হইবে না, তাহাদের কর্ম্মে তাহারা আচ্ছাদিত হইবে না, তাহাদের কর্ম্ম সকল অধর্ম্মের কর্ম্ম, তাহাদের হস্তে দৌরাত্ম্যের কার্য্য থাকে।
কিন্তু আমি বধার্থে নীয়মান গৃহপালিত মেষশাবকের ন্যায় ছিলাম; জানিতাম না যে, তাহারা আমার বিরুদ্ধে কুমন্ত্রণা করিয়াছে, বলিয়াছে, আইস, আমরা ফলশুদ্ধ বৃক্ষটী নষ্ট করি, জীবিত লোকদের দেশ হইতে উহাকে ছেদন করিয়া ফেলি, যেন উহার নাম আর স্মরণে না থাকে।
শপথ, মিথ্যাবাক্য, নরহত্যা, চুরি ও ব্যভিচার চলিতেছে, লোকেরা অত্যাচার করে, এবং রক্তপাতের উপরে রক্তপাত হয়।
হে যাজকগণ, এই কথা শুন; হে ইস্রায়েল-কুল, অবধান কর; হে রাজকুল, কর্ণপাত কর, কারণ তোমাদেরই বিচার হইতেছে; কেননা তোমরা মিস্পাতে ফাঁদস্বরূপ ও তাবোরে বিস্তৃত জালস্বরূপ হইয়াছ।
গিলিয়দ কি অধর্ম্মময়? তাহারা অলীকমাত্র; গিল্গলে তাহারা বৃষ বলিদান করে; আবার তাহাদের যজ্ঞবেদি সকল ক্ষেত্রের আলিতে স্থিত পাথরের ঢিবীর ন্যায়।
আর যাকোব অরাম দেশে পলাইয়া গিয়াছিল; ইস্রায়েল স্ত্রীর জন্য দাসের কর্ম্ম, ও স্ত্রীর জন্য পশুপালকের কার্য্য করিয়াছিল।
পৃথিবী হইতে সাধু উচ্ছিন্ন হইয়াছে, মনুষ্যদের মধ্যে সরল লোক একেবারে নাই; সকলেই রক্তপাত করণার্থে ঘাঁটি বসায়; প্রত্যেক জন আপন আপন ভ্রাতাকে জালে বদ্ধ করিতে চেষ্টা পায়।
আমাকে কি দিতে চান, বলুন, আমি তাহাকে আপনাদের হস্তে সমর্পণ করিব। তাহারা তাহাকে ত্রিশ রৌপ্যখণ্ড তৌল করিয়া দিল।
দিন হইলে যিহূদীরা ষড়যন্ত্র করিয়া আপনাদিগকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পর্য্যন্ত পৌলকে বধ না করিব, সে পর্য্যন্ত ভোজন কি পান করিব না।
আর বিনতিপূর্ব্বক তাঁহার বিরুদ্ধে এই অনুগ্রহ যাচ্ঞা করিতে লাগিলেন, যেন পৌলকে যিরূশালেমে ডাকিয়া পাঠান। তাঁহারা পথিমধ্যে তাঁহাকে বধ করিবার জন্য ঘাঁটি বসাইতে চাহিয়াছিলেন।