Home Bibles আদিপুস্তক 7:12 · বাংলা বাইবেল
আদিপুস্তক 7:12 · বাংলা বাইবেল

তাহাতে পৃথিবীতে চল্লিশ দিবারাত্র মহাবৃষ্টি হইল।

Cross references

আদিপুস্তক 7:4

কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্ম্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব।

আদিপুস্তক 7:17

আর চল্লিশ দিন পর্য্যন্ত পৃথিবীতে জলপ্লাবন হইল, তাহাতে জল বৃদ্ধি পাইয়া জাহাজ ভাসাইলে তাহা মৃত্তিকা ছাড়িয়া উঠিল।

যাত্রাপুস্তক 24:18

আর মোশি মেঘের মধ্যে প্রবেশ করিয়া পর্ব্বতে উঠিলেন। মোশি চল্লিশ দিবারাত্র সেই পর্ব্বতে অবস্থিতি করিলেন।

দ্বিতীয় বিবরণ 9:9

যখন আমি সেই দুই প্রস্তরফলক, অর্থাৎ তোমাদের সহিত সদাপ্রভুর কৃত নিয়মের দুই প্রস্তরফলক, গ্রহণার্থে পর্ব্বতে উঠিয়াছিলাম, তখন চল্লিশ দিবারাত্র পর্ব্বতে অবস্থিতি করিয়াছিলাম, অন্ন ভক্ষণ কি জল পান করি নাই।

দ্বিতীয় বিবরণ 9:18

আর তোমরা সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, তাহা করিয়া যে পাপ করিয়াছিলে, তাঁহার অসন্তোষজনক তোমাদের সেই সমস্ত পাপের জন্য আমি পূর্ব্বকার ন্যায় চল্লিশ দিবারাত্র সদাপ্রভুর সম্মুখে উবুড় ইহয়া রহিলাম, অন্ন ভক্ষণ কি জল পান করি নাই।

দ্বিতীয় বিবরণ 10:10

আর আমি প্রথম বারের ন্যায় চল্লিশ দিবারাত্র পর্ব্বতে থাকিলাম; এবং সেই বারেও সদাপ্রভু আমার নিবেদন শুনিলেন; সদাপ্রভু তোমাকে বিনষ্ট করিতে চাহিলেন না।

১ রাজাবলি 19:8

তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন, এবং সেই খাদ্যের প্রভাবে চল্লিশ দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্ব্বত হোরেবে উপস্থিত হইলেন।

মথি 4:2

আর তিনি চল্লিশ দিবারাত্র অনাহারে থাকিয়া শেষে ক্ষুধিত হইলেন।

Interlinear

Choose Theme