আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্বোন, এরি, অরোদী ও অরেলী।
Cross references
তখন লেয়া কহিলেন, সৌভাগ্য হইল; আর তাহার নাম গাদ [সৌভাগ্য] রাখিলেন।
লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্-অরামে জন্মে।
গাদকে সৈন্যদল আঘাত করিবে; কিন্তু সে তাহাদের পশ্চাদ্ভাগে আঘাত করিবে।
বিন্যামীনের পক্ষে গিদিয়োনির পুত্র অবীদান।
গাদ-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত
আপন আপন গোষ্ঠী অনুসারে গাদের সন্তানগণ; সিফোন হইতে সিফোনীয় গোষ্ঠী;
হগি হইতে হগীয় গোষ্ঠী; শূনি হইতে শূনীয় গোষ্ঠী; ওষ্ণি হইতে ওষ্ণীয় গোষ্ঠী;
এরি হইতে এরীয় গোষ্ঠী; আরোদ হইতে আরোদীয় গোষ্ঠী; অরেলি হইতে অরেলীয় গোষ্ঠী।
আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন; সে সিংহীর ন্যায় বসতী করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।
যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।
আর গাদ-সন্তানগণ তাহাদের সম্মুখে সলখা পর্য্যন্ত বাশন দেশে বাস করিত।