Home Bibles আদিপুস্তক 30:11 · বাংলা বাইবেল
আদিপুস্তক 30:11 · বাংলা বাইবেল

তখন লেয়া কহিলেন, সৌভাগ্য হইল; আর তাহার নাম গাদ [সৌভাগ্য] রাখিলেন।

Cross references

আদিপুস্তক 35:26

লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্‌-অরামে জন্মে।

আদিপুস্তক 46:16

আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী।

আদিপুস্তক 49:19

গাদকে সৈন্যদল আঘাত করিবে; কিন্তু সে তাহাদের পশ্চাদ্ভাগে আঘাত করিবে।

দ্বিতীয় বিবরণ 33:20

আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন; সে সিংহীর ন্যায় বসতী করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।

যিশাইয় 65:11

কিন্তু তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্ব্বত ভুলিয়া যাইতেছ, ভাগ্য [দেবের] জন্য মেজ সাজাইয়া থাক, এবং নিরূপণী [দেবীর] উদ্দেশে মিশ্র সুরা পূর্ণ করিয়া থাক,

Interlinear

Choose Theme