Home Bibles আদিপুস্তক 46:17 · বাংলা বাইবেল
আদিপুস্তক 46:17 · বাংলা বাইবেল

আশেরের পুত্র যিম্না, যিশ্‌বা, যিশ্‌বি, বরিয় ও তাহাদের ভগিনী সেরহ। বরিয়ের পুত্র হেবর ও মল্কীয়েল।

Cross references

আদিপুস্তক 30:13

তখন লেয়া কহিলেন, আমি ধন্যা, যুবতীগণ আমাকে ধন্যা বলিবে; আর তিনি তাহার নাম আশের [ধন্য] রাখিলেন।

আদিপুস্তক 35:26

লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্‌-অরামে জন্মে।

আদিপুস্তক 49:20

আশের হইতে অতি উত্তম খাদ্য জন্মিবে; সে রাজার উপাদেয় ভক্ষ্য যোগাইয়া দিবে।

গণনা 1:13

আশেরের পক্ষে অক্রণের পুত্র পগীয়েল।

গণনা 1:40

আশের-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য

গণনা 26:44

আপন আপন গোষ্ঠী অনুসারে আশেরের সন্তানগণ; যিম্ন হইতে যিম্নীয় গোষ্ঠী; যিস্‌বি হইতে যিস্‌বীয় গোষ্ঠী; বরিয় হইতে বরিয়ীয় গোষ্ঠী।

গণনা 26:46

আশেরের কন্যার নাম সারহ।

দ্বিতীয় বিবরণ 33:24

আর আশেরের বিষয়ে তিনি কহিলেন, পুত্রগণে আশের আশীর্ব্বাদযুক্ত হউক, সে আপন ভ্রাতাদের কাছে অনুগৃহীত হউক, সে আপন চরণ তৈলে মগ্ন করুক।

১ ইতিহাস 2:2

যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।

১ ইতিহাস 7:30

আশেরের সন্তান—যিম্ন, যিশ্‌বাঃ, যিশ্‌বী ও বরীয় এবং তাহাদের ভগিনী সেরহ।

১ ইতিহাস 7:31

বরীয়ের সন্তান হেবর, ও বির্ষোতের পিতা মল্কীয়েল।

Interlinear

Choose Theme