Home Bibles আদিপুস্তক 12:6 · বাংলা বাইবেল
আদিপুস্তক 12:6 · বাংলা বাইবেল

আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিখিম স্থানে, মোরির এলোন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত।

Cross references

আদিপুস্তক 10:15

এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ,

আদিপুস্তক 10:18

সীদোন হইতে গরারের দিকে ঘসা পর্য্যন্ত,

আদিপুস্তক 13:7

আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর বিবাদ হইল। —তৎকালে সেই দেশে কনানীয়েরা ও পরিষীয়েরা বসতি করিত।

আদিপুস্তক 15:18

সেই দিন সদাপ্রভু অব্রামের সিহত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পর্য্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;

আদিপুস্তক 33:18

পরে যাকোব পদ্দন্‌-অরাম হইতে আসিয়া, কুশলে কনান দেশস্থ শিখিমের নগরে উপস্থিত হইয়া, নগরের বাহিরে তাম্বু স্থাপন করিলেন।

আদিপুস্তক 34:2

আর হিব্বীয় হমোর নামক দেশাধিপতির পুত্র শিখিম তাহাকে দেখিতে পাইল, এবং তাহাকে হরণ করিয়া তাহার সহিত শয়ন করিল, তাহাকে ভ্রষ্ট করিল।

আদিপুস্তক 34:30

তখন যাকোব শিমিয়োন ও লেবিকে কহিলেন, তোমরা এই দেশনিবাসী কনানীয় ও পরিষীয়দের নিকটে আমাকে দুর্গন্ধস্বরূপ করিয়া ব্যাকুল করিলে; আমার লোক অল্প, তাহারা আমার বিরুদ্ধে একত্র ইহয়া আমাকে আঘাত করিবে; আর আমি সপরিবারে বিনষ্ট হইব।

আদিপুস্তক 35:4

তাহাতে তাহারা আপনাদের হস্তগত ইতর দেবতা ও কর্ণকুণ্ডল সকল যাকোবকে দিল, এবং তিনি ঐ সকল শিখিমের নিকটবর্ত্তী এলা বৃক্ষের তলে পুঁতিয়া রাখিলেন।

দ্বিতীয় বিবরণ 11:30

সেই দুই পর্ব্বত যর্দ্দনের ওপারে, সূর্য্যাস্তপথের ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্‌গলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে কি নয়?

যিহোশূয় 20:7

তাহাতে তাহারা পর্ব্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও পর্ব্বতময় যিহূদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ পৃথক্‌ করিল।

যিহোশূয় 24:32

আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে পুঁতিল, যাহা যাকোব এক শত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের কাছে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।

বিচারকগণ 7:1

পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁহার সঙ্গী সমস্ত লোক প্রত্যূষে উঠিয়া হারোদ নামক উনুইর নিকটে শিবির স্থাপন করিলেন; তখন মিদিয়নের শিবির তাঁহাদের উত্তরদিকে মোরি পর্ব্বতের নিকটে তলভূমিতে ছিল।

বিচারকগণ 9:1

পরে যিরুব্বালের পুত্র অবীমেলক শিখিমে আপন মাতার আত্মীয়দের নিকটে গিয়া তাহাদিগকে এবং নিজ মাতার পিতৃকুলের সমস্ত গোষ্ঠীকে এই কথা কহিল;

১ রাজাবলি 12:1

রহবিয়াম শিখিমে গেলেন; কেননা তাঁহাকে রাজা করণার্থে সমস্ত ইস্রায়েল শিখিমে উপস্থিত হইয়াছিল।

হোশেয় 6:9

যেমন দস্যুদল মানুষের অপেক্ষায় ঘাঁটি বসাইয়া থাকে, তদ্রূপ যাজকসমাজ শিখিমে যাইবার পথে নরহত্যা করে, হাঁ, তাহারা কুকর্ম্ম করিয়াছে।

যোহন 4:5

তাহাতে তিনি শুখর নামক শমরিয়ার এক নগরের নিকটে গেলেন; যাকোব আপন পুত্র যোষেফকে যে ভূমি দান করিয়াছিলেন, সেই নগর তাহার নিকটবর্ত্তী।

প্রেরিতদের কার্য 7:16

আর তাঁহারা শিখিমে নীত হইলেন, এবং যে কবর অব্রাহাম রৌপ্যমূল্য দিয়া শিখিমে হমোর-সন্তানদের নিকটে ক্রয় করিয়াছিলেন, তন্মধ্যে সমাহিত হইলেন।

ইব্রীয় 11:9

বিশ্বাসে তিনি বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হইলেন, তিনি সেই প্রতিজ্ঞার সহাধিকারী ইস্‌হাক ও যাকোবের সহিত তাম্বুতেই বাস করিতেন;

Interlinear

Choose Theme