সেই দুই পর্ব্বত যর্দ্দনের ওপারে, সূর্য্যাস্তপথের ওদিকে, অরাবা তলভূমিনিবাসী কনানীয়দের দেশে, গিল্গলের সম্মুখে, মোরির এলোন বনের নিকটে কি নয়?
Cross references
আর অব্রাম দেশ দিয়া যাইতে যাইতে শিখিম স্থানে, মোরির এলোন বৃক্ষের নিকটে উপস্থিত হইলেন। তৎকালে কনানীয়েরা সেই দেশে বাস করিত।
এইরূপে লোকেরা প্রথম মাসের দশম দিবসে যর্দ্দন হইতে উঠিয়া আসিয়া যিরীহোর পূর্ব্ব-সীমায়, গিল্গলে শিবির স্থাপন করিল।
পরে সদাপ্রভু যিহোশূয়কে কহিলেন, অদ্য আমি তোমাদের হইতে মিসরের দুর্নাম গড়াইয়া দিলাম। আর অদ্য পর্য্যন্ত সেই স্থানের নাম গিল্গল [গড়ান] আখ্যাত হইয়াছে।
পরে যিরুব্বাল অর্থাৎ গিদিয়োন ও তাঁহার সঙ্গী সমস্ত লোক প্রত্যূষে উঠিয়া হারোদ নামক উনুইর নিকটে শিবির স্থাপন করিলেন; তখন মিদিয়নের শিবির তাঁহাদের উত্তরদিকে মোরি পর্ব্বতের নিকটে তলভূমিতে ছিল।
এবং বৈৎ-গিল্গল হইতে এবং গেবার ও অস্মাবতের ক্ষেত্র হইতে একত্র হইল, কেননা গায়কেরা যিরূশালেমের চারিদিকে আপনাদের জন্য গ্রাম পত্তন করিয়াছিল।