Home Bibles আদিপুস্তক 10:15 · বাংলা বাইবেল
আদিপুস্তক 10:15 · বাংলা বাইবেল

এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন, তাহার পর হেৎ,

Cross references

আদিপুস্তক 15:18

সেই দিন সদাপ্রভু অব্রামের সিহত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পর্য্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;

আদিপুস্তক 23:3

পরে অব্রাহাম আপন মৃতের সম্মুখ হইতে উঠিয়া গিয়া হেতের সন্তানদিগকে কহিলেন,

আদিপুস্তক 28:3

আর সর্ব্বশক্তিমান্ ঈশ্বর তোমাকে আশীর্ব্বাদ করিয়া ফলবান্ ও বহুপ্রজ করুন, যেন তুমি জাতিসমাজ হইয়া উঠ।

আদিপুস্তক 49:13

সবূলূন সমুদ্র-তীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সীদোন পর্য্যন্ত তাহার সীমা হইবে।

যাত্রাপুস্তক 3:8

আর মিস্রীয়দের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করিবার জন্য, এবং সেই দেশ হইতে উঠাইয়া লইয়া উত্তম ও প্রশস্ত এক দেশে, অর্থাৎ কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয় লোকেরা যে স্থানে থাকে, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশে তাহাদিগকে আনিবার জন্য নামিয়া আসিয়াছি।

যাত্রাপুস্তক 34:11

অদ্য আমি তোমাকে যাহা আজ্ঞা করি, তাহাতে মনোযোগ কর; দেখ, আমি ইমোরীয়, কনানীয়, হিত্তীয়, পরিষীয়, হিব্বীয় ও যিবূষীয়কে তোমার সম্মুখ হইতে খেদাইয়া দিব।

গণনা 34:2

তুমি ইস্রায়েল-সন্তানগণকে আজ্ঞা কর, তাহাদিগকে বল, তোমরা কনান দেশে প্রবেশ করিতে উদ্যত আছ; তোমরা অধিকারার্থে যে দেশ পাইবে, চতুঃসীমানুসারে সেই কনান দেশ এই।

যিহোশূয় 11:8

তাহাতে সদাপ্রভু তাহাদিগকে ইস্রায়েলের হস্তে সমর্পণ করিলেন, এবং তাহারা তাহাদিগকে আঘাত করিল, আর মহাসীদোন ও মিষ্রফোৎ-ময়িম পর্য্যন্ত ও পূর্ব্বদিকে মিস্পীর তলভূমি পর্য্যন্ত তাহাদিগকে তাড়াইয়া লইয়া গেল; এবং তাহাদিগকে আঘাত করিয়া কাহাকেও অবশিষ্ট রাখিল না।

যিহোশূয় 12:8

সেই সকল রাজা, অর্থাৎ পর্ব্বতময় দেশ, নিম্নভূমি, অরাবা তলভূমি, পর্ব্বত-পার্শ্ব, প্রান্তর ও দক্ষিণাঞ্চল-নিবাসী হিত্তীয়, ইমোরীয়, কনানীয়, পরীষীয়, হিব্বীয় ও যিবূষীয় [সকল রাজা] এই এই।

১ শমূয়েল 26:6

পরে দায়ূদ হিত্তীয় অহীমেলককে ও সরূয়ার পুত্র যোয়াবের ভ্রাতা অবীশয়কে বলিলেন, ঐ শিবিরে শৌলের নিকটে আমার সঙ্গে কে নামিয়া যাইবে? অবীশয় কহিলেন, আমি আপনার সঙ্গে যাইব।

২ শমূয়েল 11:3

দায়ূদ তাহার বিষয় জিজ্ঞাসা করিতে লোক পাঠাইলেন। এক জন কহিল, এ কি ইলিয়ামের কন্যা, হিত্তীয় ঊরিয়ের স্ত্রী বৎশেবা নয়?

২ শমূয়েল 24:6

পরে তাঁহারা গিলিয়দে ও তহতীম-হদ্‌শি দেশে আসিলেন; তাহার পর দান-যানে গিয়া ঘুরিয়া সীদোনে উপস্থিত হইলেন।

১ ইতিহাস 1:13

এবং কনানের জ্যেষ্ঠ পুত্র সীদোন,

যিশাইয় 23:4

হে সীদোন, লজ্জিত হও, কেননা সাগর, সমুদ্রের দৃঢ় দুর্গ, এই কথা কহিতেছে, প্রসবযন্ত্রণা ভুগি নাই, প্রসব করি নাই, যুবকদিগের প্রতিপালন কি কুমারীদিগের ভরণপোষণ করি নাই।

ইজেকিয়েল 27:8

সীদোন ও অর্বদ-নিবাসিগণ তোমার দাঁড়ী ছিল; হে সোর, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার কর্ণধার ছিল।

Interlinear

Choose Theme