পরে ঈশ্বর কহিলেন, ভূমি নানাজাতীয় প্রাণিবর্গ, অর্থাৎ স্ব স্ব জাতি অনুযায়ী গ্রাম্য পশু, সরীসৃপ ও বন্য পশু উৎপন্ন করুক; তাহাতে সেইরূপ হইল।
Cross references
সর্ব্বজাতীয় পক্ষী ও সর্ব্বজাতীয় পশু ও সর্ব্বজাতীয় ভূচর সরীসৃপ যোড়া যোড়া প্রাণরক্ষার্থে তোমার নিকটে প্রবেশ করিবে।
আর তাঁহাদের সহিত সর্ব্বজাতীয় বন্য পশু, সর্ব্বজাতীয় গ্রাম্য পশু, সর্ব্বজাতীয় ভূচর সরীসৃপ জীব ও সর্ব্বজাতীয় পক্ষী, সর্ব্বজাতীয় খেচর,
আর স্ব স্ব জাতি অনুসারে প্রত্যেক পশু, সরীসৃপ জীব ও পক্ষী, সমস্ত ভূচর প্রাণী জাহাজ হইতে বাহির হইল।
তুমি কি সিংহীর জন্য শিকার অন্বেষণ করিবে? সিংহশাবকদের ক্ষুধা কি নিবৃত্ত করিবে,
তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পার?
কে বন্য গর্দ্দভকে স্বাধীন করিয়া ছাড়িয়া দিয়াছে? কে বন্য খরের বন্ধন মুক্ত করিয়াছে?
গবয় কি তোমার সেবা করিতে সম্মত হইবে? সে কি তোমার যাবপাত্রের নিকটে থাকিবে?
তুমি কি অশ্বকে বিক্রম দিয়াছ? তাহার গ্রীবাদেশে কেশর দিয়াছ?
বহেমোৎকে দেখ, আমি তোমার সহিত তাহাকেও নির্ম্মাণ করিয়াছি; সে গোরুর ন্যায় তৃণভোজী।
আমি তোমার গৃহ হইতে বৃষ, তোমার খোঁয়াড় হইতে ছাগ লইব না।
উচ্চ পর্ব্বত সকল বনচ্ছাগের আবাস, শৈল সকল শাফন পশুর আশ্রয়।
মনুষ্য আপন কার্য্যে বাহির হয়, আর সায়ংকাল পর্য্যন্ত শ্রম করে।
বন্য পশুগণ ও সমস্ত গ্রাম্য পশু; সরীসৃপ ও উড্ডীয়মান পক্ষী সকল;