Home Bibles গীতসংহিতা 104:18 · বাংলা বাইবেল
গীতসংহিতা 104:18 · বাংলা বাইবেল

উচ্চ পর্ব্বত সকল বনচ্ছাগের আবাস, শৈল সকল শাফন পশুর আশ্রয়।

Cross references

লেবীয় 11:5

আর শাফন তোমাদের পক্ষে অশুচি, কেননা সে জাওর কাটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়।

দ্বিতীয় বিবরণ 14:7

কিন্তু যাহারা জাওর কাটে, কিম্বা দ্বিখণ্ড খুরবিশিষ্ট, তাহাদের মধ্যে এইগুলি ভোজন করিবে না; উষ্ট্র, শশক ও শাফন; কেননা তাহারা জাওর কাটে বটে, কিন্তু দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, তাহারা তোমাদের পক্ষে অশুচি;

১ শমূয়েল 24:2

তাহাতে শৌল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্র লোক লইয়া বনচ্ছাগের শৈল সকলের উপরে দায়ূদের ও তাঁহার লোকদের অন্বেষণে গমন করিলেন।

ইয়োব 39:1

তুমি কি শৈলবাসী বন্য ছাগীদের প্রসবকাল জান? হরিণীর প্রসবের রীতি কি নির্ণয় করিতে পার?

হিতোপদেশ 30:26

শাফন জন্তু বলবান জাতি নয়, তথাপি শৈলে ঘর বাঁধে;

Interlinear

Choose Theme