Home Bibles গালাতীয় 2:13 · বাংলা বাইবেল
গালাতীয় 2:13 · বাংলা বাইবেল

আর তাঁহার সহিত অন্য সকল যিহূদীও কপট ব্যবহার করিল; এমন কি, বার্ণবাও তাঁহাদের কাপট্যের টানে আকর্ষিত হইলেন।

Cross references

আদিপুস্তক 12:11

আর অব্রাম যখন মিসরে প্রবেশ করিতে উদ্যত হন, তখন আপন স্ত্রী সারীকে কহিলেন, দেখ, আমি জানি, তুমি দেখিতে সুন্দরী;

আদিপুস্তক 26:6

পরে ইস্‌হাক গরারে বাস করিলেন।

আদিপুস্তক 27:24

তিনি কহিলেন, তুমি কি নিশ্চয়ই আমার পুত্র এষৌ? তিনি কহিলেন, হাঁ।

২ শমূয়েল 16:19

আর পুনশ্চ, আমি কাহার সেবা করিব? তাঁহার পুত্রের সাক্ষাতে কি নয়? যেমন আপনার পিতার সাক্ষাতে সেবা করিয়াছি, তেমনি আপনার সাক্ষাতেও করিব।

ইয়োব 15:12

তোমার মন কেন তোমাকে বিপথে টানে? তোমার চক্ষু কেন মিট্‌মিট্‌ করে?

উপদেশক 7:20

এমন ধার্ম্মিক লোক পৃথিবীতে নাই, যে সৎকর্ম্ম করে, পাপ করে না।

উপদেশক 10:1

মৃত মক্ষিকাদের দ্বারা বণিকের সুগন্ধি তৈল দুগর্ন্ধ হয় ও মাতিয়া উঠে; প্রজ্ঞা ও সম্মান অপেক্ষা যৎকিঞ্চিৎ অজ্ঞানতা গুরুভার।

প্রেরিতদের কার্য 4:36

আর যোষেফ, যাঁহাকে প্রেরিতেরা বার্ণবা নাম দিয়াছিলেন—অনুবাদ করিলে, এই নামের অর্থ প্রবোধের সন্তান—যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রীয়,

১ করিন্থীয় 5:6

তোমাদের শ্লাঘা করা ভাল নয়। তোমরা কি জান না যে, অল্প তাড়ী সূজীর সমস্ত তাল তাড়ীময় করিয়া ফেলে।

১ করিন্থীয় 8:9

কিন্তু সাবধান, তোমাদের এই ক্ষমতা যেন কোন ক্রমে দুর্ব্বলদের ব্যাঘাতজনক না হয়।

১ করিন্থীয় 12:2

তোমরা জান, যখন তোমরা পরজাতীয় ছিলে, তখন যেমন চালিত হইতে, তেমনি অবাক্‌ প্রতিমাগণের দিকেই চালিত হইতে।

১ করিন্থীয় 15:33

ভ্রান্ত হইও না, কুসংসর্গ শিষ্টাচার নষ্ট করে।

গালাতীয় 2:1

পরে চৌদ্দ বৎসর গত হইলে আমি বার্ণবার সহিত পুনরায় যিরূশালেমে গেলাম, তীতকেও সঙ্গে লইলাম।

ইফিষীয় 4:14

যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ত্ততায়, ভ্রান্তির চাতুরীক্রমে তরঙ্গাহত এবং যে সে শিক্ষাবায়ুতে ইতস্ততঃ পরিচালিত না হই;

ইব্রীয় 13:9

তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়, তাহা ভাল; খাদ্য বিশেষ অবলম্বন করা ভাল নয়, তদাচারীদের কোন সুফল দর্শে নাই।

Interlinear

Choose Theme