আর বন্দিদশা হইতে আগত ইস্রায়েল-সন্তানগণ, এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণার্থে তাহাদের পক্ষ হইয়া দেশ-নিবাসী জাতিগণের অশুচিতা হইতে আপনাদিগকে পৃথক্ করিয়াছিল, সেই সকলে তাহা ভোজন করিল,
Cross references
সমস্ত ইস্রায়েল-মণ্ডলী ইহা পালন করিবে।
কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, তোমাদের মধ্যে কিম্বা তোমাদের ভাবী সন্তানদের মধ্যে যদ্যপি কেহ শব স্পর্শ করিয়া অশুচি হয়, কিম্বা দূরস্থ পথে থাকে, তথাপি সে সদাপ্রভুর উদ্দেশে নিস্তারপর্ব্ব পালন করিবে।
আর যদি কোন বিদেশীয় লোক তোমাদের মধ্যে প্রবাস করে, আর সদাপ্রভুর উদ্দেশে নিস্তার পর্ব্ব পালন করে; তবে সে নিস্তারপর্ব্বের বিধিমতে ও পর্ব্বের শাসনানুসারে তাহা পালন করিবে; বিদেশীয় কি দেশজাত উভয়েরই জন্য তোমাদের পক্ষে একমাত্র বিধি হইবে।
কেননা হিষ্কিয় তাহাদের জন্য প্রার্থনা করিয়া বলিয়াছিলেন, ধর্ম্মধামের বিধি অনুসারে শুচি না হইলেও যে কেহ ঈশ্বরের অন্বেষণ, আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ প্রস্তুত করিয়াছে, মঙ্গলময় সদাপ্রভু তাহাকে ক্ষমা করুন।
সেই কার্য্যের সমাপ্তি হইলে পর অধ্যক্ষগণ আমার নিকটে আসিয়া কহিলেন, ইস্রায়েল লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা নানা দেশ-নিবাসী জাতিগণের হইতে আপনাদিগকে পৃথক করে নাই; কনানীয়, হিত্তীয়, পরিষীয়, যিবূষীয় অম্মোনীয়, মোয়াবীয়, মিস্রীয় ও ইমোরীয় লোকদের ঘৃণার্হ ক্রিয়ানুসারে কার্য্য করিতেছে।
যাহা তুমি আপন দাস ভাববাদিগণ দ্বারা প্রদান করিয়াছিলে, ও বলিয়াছিলে, তোমরা যে দেশ অধিকার করিতে যাইতেছ, তাহা দেশবাসী লোকদের অশৌচ প্রযুক্ত অশুচি হইয়াছে; তাহাদের ঘৃণার্হ ক্রিয়া প্রযুক্ত দেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত তাহাদের মালিন্যে পরিপূর্ণ হইয়াছে।
আর ইস্রায়েল-বংশ সমস্ত বিজাতীয় লোক হইতে আপনাদিগকে পৃথক্ করিল, এবং দাঁড়াইয়া আপনাদের পাপ ও আপনাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিল।
আর প্রজাদের অবশিষ্ট লোকেরা, যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথীনীয় প্রভৃতি যে সকল লোক নানাদেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষ হইয়াছিল, তাহারা সকলে, তাহাদের স্ত্রী ও পুত্র কন্যাগণ, জ্ঞানবান্ ও বুদ্ধিমান্ সকলে, আপনাদের ভ্রাতৃগণের,
তোমার সাক্ষ্য সকল অতি বিশ্বাসযোগ্য হে সদাপ্রভু, চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা।
চল চল, সেই স্থান হইতে বাহির হও, অশুচি কোন বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও; হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।
আর আমি তোমাদের উপরে শুচি জল প্রক্ষেপ করিব, তাহাতে তোমরা শুচি হইবে; আমি তোমাদের সকল অশৌচ হইতে ও তোমাদের সকল পুত্তলি হইতে তোমাদিগকে শুচি করিব।
অতএব “তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব,
অতএব, প্রিয়তমেরা এই সকল প্রতিজ্ঞার অধিকারী হওয়াতে আইস, আমরা মাংসের ও আত্মার সমস্ত মালিন্য হইতে আপনাদিগকে শুচি করি, ঈশ্বরভয়ে পবিত্রতা সিদ্ধ করি।