চল চল, সেই স্থান হইতে বাহির হও, অশুচি কোন বস্তু স্পর্শ করিও না, উহার মধ্য হইতে বাহির হও; হে সদাপ্রভুর পাত্রবাহকগণ, তোমরা বিশুদ্ধ হও।
Cross references
কিম্বা যদি কেহ কোন অশুচি দ্রব্য স্পর্শ করে, অশুচি জন্তুর শব হউক, কিম্বা অশুচি গোমেষাদির শব হউক, কিম্বা অশুচি সরীসৃপের শব হউক, যদি সে তাহা জানিতে না পায় ও অশুচি হয়, তবে সে দোষী হইবে।
তখন মোশি হারোণকে কহিলেন, সদাপ্রভু ত ইহাই বলিয়াছিলেন, তিনি কহিয়াছিলেন, যাহারা আমার নিকটবর্ত্তী হয়, তাহাদের মধ্যে আমি অবশ্য পবিত্ররূপে মান্য হইব, ও সকল লোকের সম্মুখে গৌরবান্বিত হইব। তখন হারোণ নীরব হইয়া রহিলেন।
যে সকল জন্তু কিঞ্চিৎ ছিন্ন খুরবিশিষ্ট, সম্পূর্ণরূপে দ্বিখণ্ড খুরবিশিষ্ট নয়, এবং জাওর কাটে না, তাহারা তোমাদের পক্ষে অশুচি; যে কেহ তাহাদিগকে স্পর্শ করে, সে অশুচি হইবে।
কেননা আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হইবার জন্য মিসর দেশ হইতে তোমাদিগকে আনিয়াছি; অতএব তোমরা পবিত্র হইবে,
ইহাতে শুচি অশুচি দ্রব্যের ও খাদ্য অখাদ্য প্রাণীর প্রভেদ জানা যায়।
আর যে কেহ তাহার শয্যা স্পর্শ করে, সে আপন বস্ত্র ধৌত করিবে, জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
তাহারা আপন ঈশ্বরের উদ্দেশে পবিত্র হইবে, ও আপন ঈশ্বরের নাম অপবিত্র করিবে না; কেননা তাহারা সদাপ্রভুর অগ্নিকৃত উপহার, আপনাদের ঈশ্বরের ভক্ষ্য, উৎসর্গ করে; অতএব তাহারা পবিত্র হইবে।
তুমি হারোণ ও তাহার পুত্রগণকে বল, ইস্রায়েল-সন্তানগণ আমার উদ্দেশে যাহা পবিত্র করে, তাহাদের সেই পবিত্র বস্তু সকল হইতে যেন উহারা স্বতন্ত্র থাকে, এবং যেন আমার পবিত্র নাম অপবিত্র না করে; আমি সদাপ্রভু।
পরে তিনি মণ্ডলীকে কহিলেন, বিনয় করি, তোমরা এই দুষ্ট লোকদের তাম্বুর নিকট হইতে উঠিয়া যাও, ইহাদের কিছুই স্পর্শ করিও না, পাছে ইহাদের সমস্ত পাপে বিনষ্ট হও।
তোমরা লেবীয়দের পিতৃকুলপতি, তোমরা ও তোমাদের ভ্রাতারা আপনাদিগকে পবিত্র কর, তাহাতে আমি ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকের জন্য যে স্থান প্রস্তুত করিয়াছি, সে স্থানে তাহা আনিতে পারিবে।
আর নবূখদ্নিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরূশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরস রাজা সেই সকল বাহির করিয়া দিলেন।
আর রাজা, তাঁহার মন্ত্রিগণ, অধ্যক্ষগণ ও উপস্থিত সমস্ত ইস্রায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া যে রৌপ্য, স্বর্ণ ও পাত্র দিয়াছিলেন, উহাদিগকে তাহা তৌল করিয়া দিলাম;
তোমরা আপনাদিগকে ধৌত কর, বিশুদ্ধ কর, আমার নয়নগোচর হইতে তোমাদের ক্রিয়ার দুষ্টতা দূর কর; কদাচরণ ত্যাগ কর;
তোমরা বাবিল হইতে বাহির হও, কল্দীয়দের মধ্য হইতে পলায়ন কর, আনন্দগানের রবসহকারে ইহা প্রচার কর, এই সংবাদ দেও, পৃথিবীর সীমা পর্য্যন্ত এই বিষয় উল্লেখ কর; তোমার বল, সদাপ্রভু আপন দাস যাকোবকে মুক্ত করিয়াছেন।
তোমরা সত্বর বাবিলের মধ্য হইতে বাহির হইয়া পড়, কল্দীয়দের দেশ হইতে নির্গমন কর, এবং পালের অগ্রগামী ছাগের ন্যায় হও।
তোমরা বাবিলের মধ্য হইতে পলায়ন কর, প্রত্যেক জন আপন আপন প্রাণ রক্ষা কর; তাহার অপরাধে তোমরা উচ্ছিন্ন হইও না; কেননা এ সদাপ্রভুর প্রতিশোধ গ্রহণের সময়, তিনি তাহাকে অপকারের প্রতিফল দিতে উদ্যত।
হে আমার প্রজাগণ, তোমরা তাহার মধ্য হইতে বাহির হও, প্রত্যেক জন সদাপ্রভুর প্রজ্বলিত ক্রোধ হইতে আপন আপন প্রাণ রক্ষা কর।
আর তাহারা আমার প্রজাগণকে পবিত্র ও সামান্য বস্তুর প্রভেদ শিক্ষা দিবে, এবং শুচি ও অশুচির প্রভেদ জানাইবে।
তখন হগয় কহিলেন, শবের স্পর্শে অশুচি কোন লোক যদি ইহার মধ্যে কোন দ্রব্য স্পর্শ করে, তবে তাহা কি অশুচি হইবে? যাজকগণ উত্তর করিয়া বলিলেন, তাহা অশুচি হইবে।
অহো! অহো! উত্তর দেশ হইতে পলায়ন কর, ইহা সদাপ্রভু কহেন; কেননা আমি তোমাদিগকে আকাশের চারি বায়ুর ন্যায় বিস্তৃত করিয়াছি, ইহা সদাপ্রভু বলেন।
সিয়োন-কন্যে, আনন্দগান কর, আহ্লাদ কর, কেননা দেখ, আমি আসিতেছি, আর আমি তোমার মধ্যে বাস করিব, ইহা সদাপ্রভু বলেন।
সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে; এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে, বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন।
কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হউক; আমি কখনও কোন অপবিত্র কিম্বা অশুচি দ্রব্য ভোজন করি নাই।
তখন তিনি তাহাদিগকে কহিলেন, আপনারা জানেন, অন্য জাতীয় কোন লোকের সঙ্গে যোগ দেওয়া কিম্বা তাহার কাছে আসা যিহূদী লোকের পক্ষে কেমন অবিধেয়; কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়া দিয়াছেন যে, কোন মনুষ্যকে অপবিত্র কিম্বা অশুচি বলা অনুচিত।
আমি জানি, এবং প্রভু যীশুতে নিশ্চয় বুঝিয়াছি, কোন বস্তুই স্বভাবতঃ অপবিত্র নয়; কিন্তু যে যাহা অপবিত্র জ্ঞান করে, তাহারই পক্ষে তাহা অপবিত্র।
অতএব “তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস, ও পৃথক্ হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না; তাহাতে আমিই তোমাদিগকে গ্রহণ করিব,
আর অন্ধকারের ফলহীন কর্ম্ম সকলের সহভাগী হইও না, বরং সেগুলির দোষ দেখাইয়া দেও।
আজ্ঞাবহতার সন্তান বলিয়া তোমরা তোমাদের পূর্ব্বকার অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইও না,
—আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রীষ্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পার।
প্রিয়তমেরা, আমি নিবেদন করি, তোমরা বিদেশী ও প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে।
পরে আমি স্বর্গ হইতে এইরূপ আর এক বাণী শুনিলাম, ‘হে আমার প্রজাগণ, উহা হইতে বাহিরে আইস, যেন উহার পাপ সকলের সহভাগী না হও, এবং উহার আঘাত সকল যেন প্রাপ্ত না হও।