Home Bibles ২ ইতিহাস 30:19 · বাংলা বাইবেল
২ ইতিহাস 30:19 · বাংলা বাইবেল

কেননা হিষ্কিয় তাহাদের জন্য প্রার্থনা করিয়া বলিয়াছিলেন, ধর্ম্মধামের বিধি অনুসারে শুচি না হইলেও যে কেহ ঈশ্বরের অন্বেষণ, আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ প্রস্তুত করিয়াছে, মঙ্গলময় সদাপ্রভু তাহাকে ক্ষমা করুন।

Cross references

লেবীয় 12:4

আর সে স্ত্রী তেত্রিশ দিন পর্য্যন্ত আপনার শৌচার্থ রক্তস্রাব অবস্থায় থাকিবে; যাবৎ শৌচার্থ দিন পূর্ণ না হয়, তাবৎ সে কোন পবিত্র বস্তু স্পর্শ করিবে না, এবং ধর্ম্মধামে প্রবেশ করিবে না।

লেবীয় 15:31

এই প্রকারে তোমরা ইস্রায়েল-সন্তানগণকে তাহাদের অশৌচ হইতে পৃথক্‌ করিবে, পাছে তাহাদের মধ্যবর্ত্তী আমার আবাস অশুচি করিলে তাহারা আপন আপন অশৌচ প্রযুক্ত মারা পড়ে।

লেবীয় 21:17

তুমি হারোণকে বল, পুরুষানুক্রমে তোমার বংশের মধ্যে যাহার গাত্রে দোষ থাকে, সে আপন ঈশ্বরের ভক্ষ্য উৎসর্গ করিতে নিকটবর্ত্তী না হউক।

লেবীয় 22:3

তুমি উহাদিগকে বল, পুরুষানুক্রমে তোমাদের বংশের মধ্যে যে কেহ অশুচি হইয়া পবিত্র বস্তুর নিকটে, অর্থাৎ ইস্রায়েল-সন্তানগণ কর্ত্তৃক সদাপ্রভুর উদ্দেশে পবিত্রীকৃত বস্তুর নিকটে যাইবে, সেই প্রাণী আমার সম্মুখ হইতে উচ্ছিন্ন হইবে; আমি সদাপ্রভু।

গণনা 9:6

কিন্তু কয়েক জন লোক একটী মানুষের শব স্পর্শ করায় অশুচি হওয়া প্রযুক্ত সেই দিন নিস্তারপর্ব্ব পালন করিতে পারিল না; অতএব তাহারা সেই দিন মোশির ও হারোণের সম্মুখে উপস্থিত হইল।

গণনা 19:13

যে কেহ কোন মনুষ্যের মৃত দেহ স্পর্শ করিয়া আপনাকে মুক্তপাপ না করে, সে সদাপ্রভুর আবাস অশুচি করে; সেই প্রাণী ইস্রায়েলের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে; কেননা তাহার উপরে অশৌচঘ্ন জল প্রক্ষিপ্ত হয় নাই, এই নিমিত্তে সে অশুচি হইবে; তাহার অশুচিতা তাহাতে লগ্ন রহিয়াছে।

১ শমূয়েল 7:3

তাহাতে শমূয়েল সমস্ত ইস্রায়েল-কুলকে কহিলেন, তোমরা যদি সর্ব্বান্তঃকরণে সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস, তবে আপনাদের মধ্য হইতে বিজাতীয় দেবগণকে ও অষ্টারোৎ দেবীগণকে দূর কর, ও সদাপ্রভুর দিকে আপন আপন অন্তঃকরণ সুস্থির কর, কেবল তাঁহারই সেবা কর; তাহা হইলে তিনি পলেষ্টীয়দের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবেন।

১ ইতিহাস 29:18

হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ অব্রাহামের, ইস্‌হাকের ও ইস্রায়েলের ঈশ্বর, তুমি আপন প্রজাদের অন্তঃকরণের চিন্তামানসে এই প্রকার ভাব চিরস্থায়ী করিয়া রাখ, ও আপনার প্রতি তাহাদের অন্তঃকরণ স্থির কর।

২ ইতিহাস 19:3

যাহা হউক, আপনার মধ্যে কোন কোন সাধু ভাব পাওয়া গিয়াছে; কেননা আপনি দেশ হইতে আশেরা-মূর্ত্তি সকল উচ্ছিন্ন করিয়াছেন, এবং ঈশ্বরের অন্বেষণ করিবার জন্য আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছেন।

২ ইতিহাস 20:33

তথাপি উচ্চস্থলী সকল দূরীকৃত হইল না, এবং লোকেরা তখনও আপন পিতৃপুরুষদের ঈশ্বরের প্রতি আপন আপন অন্তঃকরণ সুস্থির করিল না।

এজরা 6:21

আর বন্দিদশা হইতে আগত ইস্রায়েল-সন্তানগণ, এবং যত লোক ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণার্থে তাহাদের পক্ষ হইয়া দেশ-নিবাসী জাতিগণের অশুচিতা হইতে আপনাদিগকে পৃথক্‌ করিয়াছিল, সেই সকলে তাহা ভোজন করিল,

এজরা 7:10

কেননা সদাপ্রভুর ব্যবস্থা অনুশীলন ও পালন করিতে, এবং ইস্রায়েলে বিধি ও শাসন শিক্ষা দিতে ইষ্রা আপন অন্তঃকরণ সুস্থির করিয়াছিলেন।

ইয়োব 11:13

তুমি যদি আপনার চিত্ত স্থির কর, যদি তাঁহার অভিমুখে অঞ্জলি প্রসারণ কর;

গীতসংহিতা 10:17

হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ; তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে;

হিতোপদেশ 23:26

হে বৎস, তোমার হৃদয় আমাকে দেও, তোমার চক্ষু আমার পথসমূহে প্রীত হউক।

Interlinear

Choose Theme