Home Bibles এজরা 5:14 · বাংলা বাইবেল
এজরা 5:14 · বাংলা বাইবেল

আর নবূখদ্‌নিৎসর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলের মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরস রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাঁহার নিযুক্ত শেশ্‌বসর নামক শাসনকর্ত্তার হস্তে সমর্পণ করিলেন,

Cross references

২ ইতিহাস 36:7

নবূখদ্‌-নিৎসর সদাপ্রভুর গৃহের পাত্রগুলিও বাবিলে লইয়া গিয়া বাবিলস্থ আপন মন্দিরে রাখিলেন।

২ ইতিহাস 36:18

তিনি ঈশ্বরের গৃহের ছোট বড় সমস্ত পাত্র, সদাপ্রভুর গৃহের ধনকোষ সকল, এবং রাজার ও তাঁহার অধ্যক্ষগণের ধনকোষ, সমুদয়ই বাবিলে লইয়া গেলেন।

এজরা 1:7

আর নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরূশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরস রাজা সেই সকল বাহির করিয়া দিলেন।

এজরা 5:16

তৎকালে সেই শেশ্‌বসর আসিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহের ভিত্তিমূল স্থাপন করিলেন; তদবধি এখন পর্য্যন্ত ইহার গাঁথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই।

এজরা 6:5

আর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া বাবিলে রাখিয়াছিলেন, সে সকলও ফিরিয়া দেওয়া যাউক, এবং প্রত্যেক পাত্র যিরূশালেমস্থ মন্দিরে স্ব স্ব স্থানে নীত হউক, তাহা ঈশ্বরের গৃহে রাখিতে হইবে।

এজরা 7:27

আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কেননা তিনি সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহ শোভান্বিত করিতে এইরূপ প্রবৃত্তি রাজার অন্তঃকরণে দিলেন,

হিতোপদেশ 21:1

সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জলপ্রণালীর ন্যায়; তিনি যে দিকে ইচ্ছা, সেই দিকে তাহা ফিরান।

যিরমিয় 52:19

আর ডাবর, অঙ্গারধানী, বাটি, স্থালী, দীপবৃক্ষ, চমস ও সেকপাত্র প্রভৃতি—স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য—রক্ষ-সেনাপতি হইয়া গেলেন।

দানিয়েল 5:2

দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করিতে করিতে বেল্‌শৎসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়া আসিয়াছিলেন, সে সকল আনীত হউক, যেন রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিতে পারেন।

হাগ্গয় 1:1

দারিয়াবস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের কাছে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হইল।

হাগ্গয় 1:14

পরে সদাপ্রভু শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের আত্মাকে ও যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের আত্মাকে এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করিলেন; তাঁহারা আসিয়া আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর গৃহে কার্য্য করিতে লাগিলেন;

হাগ্গয় 2:2

তুমি এখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষকে, যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজককে ও লোকদের অবশিষ্টাংশকে এই কথা বল,

হাগ্গয় 2:21

তুমি যিহূদার অধ্যক্ষ সরুব্বাবিলকে এই কথা বল, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব;

প্রেরিতদের কার্য 13:7

সে দেশাধ্যক্ষ সের্গিয় পৌলের সঙ্গে ছিল; তিনি এক জন বুদ্ধিমান্‌ লোক। তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকিয়া ঈশ্বরের বাক্য শুনিতে চাহিলেন।

প্রেরিতদের কার্য 13:12

তখন সেই ঘটনা দেখিয়া দেশাধ্যক্ষ প্রভুর উপদেশে চমৎকৃত হইয়া বিশ্বাস করিলেন।

Interlinear

Choose Theme