Home Bibles এজরা 6:5 · বাংলা বাইবেল
এজরা 6:5 · বাংলা বাইবেল

আর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া বাবিলে রাখিয়াছিলেন, সে সকলও ফিরিয়া দেওয়া যাউক, এবং প্রত্যেক পাত্র যিরূশালেমস্থ মন্দিরে স্ব স্ব স্থানে নীত হউক, তাহা ঈশ্বরের গৃহে রাখিতে হইবে।

Cross references

২ রাজাবলি 24:13

আর সদাপ্রভু যেমন বলিয়াছিলেন, তেমনি তিনি তথা হইতে সদাপ্রভুর গৃহের সমস্ত ধন ও রাজবাটীর সমস্ত ধন লইয়া গেলেন, এবং ইস্রায়েল রাজ শলোমন সদাপ্রভুর মন্দিরে যে সকল স্বর্ণময় পাত্র নির্ম্মাণ করিয়াছিলেন, সে সকলও কাটিয়া ফেলিলেন।

২ রাজাবলি 25:14

আর স্থালী, হাতা, কর্ত্তরী ও চমস, আর সমস্ত পরিচর্য্যার্থক পিত্তলময় পাত্র লইয়া গেল।

২ ইতিহাস 36:6

তাঁহারই বিরুদ্ধে বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর আসিয়া বাবিলে লইয়া যাইবার জন্য তাঁহাকে পিত্তল-শৃঙ্খলে বদ্ধ করিলেন।

২ ইতিহাস 36:10

পরে বৎসর ফিরিয়া আসিলে নবূখদ্‌নিৎসর রাজা লোক পাঠাইয়া তাঁহাকে ও সদাপ্রভুর গৃহস্থিত মনোরম পাত্র সকল বাবিলে লইয়া গেলেন, এবং যিহূদা ও যিরূশালেমের উপরে তাঁহার ভ্রাতা সিদিকিয়কে রাজা করিলেন।

২ ইতিহাস 36:18

তিনি ঈশ্বরের গৃহের ছোট বড় সমস্ত পাত্র, সদাপ্রভুর গৃহের ধনকোষ সকল, এবং রাজার ও তাঁহার অধ্যক্ষগণের ধনকোষ, সমুদয়ই বাবিলে লইয়া গেলেন।

এজরা 1:7

আর নবূখদ্‌নিৎসর সদাপ্রভুর গৃহের যে সকল পাত্র যিরূশালেম হইতে আনিয়া আপন দেবালয়ে রাখিয়াছিলেন, কোরস রাজা সেই সকল বাহির করিয়া দিলেন।

এজরা 5:14

আর নবূখদ্‌নিৎসর ঈশ্বরের গৃহের যে সকল স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র যিরূশালেমস্থ মন্দির হইতে লইয়া গিয়া বাবিলের মন্দিরে রাখিয়াছিলেন, সেই সকল পাত্র কোরস রাজা বাবিলস্থ মন্দির হইতে বাহির করিয়া তাঁহার নিযুক্ত শেশ্‌বসর নামক শাসনকর্ত্তার হস্তে সমর্পণ করিলেন,

যিরমিয় 27:16

পরে আমি যাজকদিগকে ও এই সমস্ত প্রজালোককে কহিলাম, সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে ভাববাদিগণ তোমাদের কাছে এই ভাববাণী বলে, দেখ, সদাপ্রভুর গৃহের পাত্র সকল বাবিল হইতে সম্প্রতি শীঘ্র ফিরাইয়া আনা যাইবে, তোমরা তাহাদের বাক্যে কর্ণপাত করিও না, কেননা তাহারা তোমাদের কাছে মিথ্যা ভাববাণী বলে।

যিরমিয় 27:18

কিন্তু তাহারা যদি ভাববাদী হয়, ও তাহাদের কাছে বাস্তবিক সদাপ্রভুর বাক্য থাকে, তবে সদাপ্রভুর গৃহে, যিহূদার রাজবাটীতে ও যিরূশালেমে যে সকল পাত্র অবশিষ্ট আছে, তাহা যেন বাবিলে না যায়, এই জন্য বাহিনীগণের সদাপ্রভুর কাছে বিনতি করুক।

যিরমিয় 52:19

আর ডাবর, অঙ্গারধানী, বাটি, স্থালী, দীপবৃক্ষ, চমস ও সেকপাত্র প্রভৃতি—স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রৌপ্যময় পাত্রের রৌপ্য—রক্ষ-সেনাপতি হইয়া গেলেন।

দানিয়েল 1:2

আর প্রভু তাঁহার হস্তে যিহূদা-রাজ যিহোয়াকীমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন; আর তিনি সেইগুলি শিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন; এবং পাত্রগুলি আপন দেবের ভাণ্ডার-গৃহে রাখিলেন।

দানিয়েল 5:2

দ্রাক্ষারসের স্বাদ গ্রহণ করিতে করিতে বেল্‌শৎসর আজ্ঞা করিলেন, আমার পিতা নবূখদ্‌নিৎসর যিরূশালেমস্থ মন্দির হইতে যে সকল স্বর্ণের ও রৌপ্যের পাত্র লইয়া আসিয়াছিলেন, সে সকল আনীত হউক, যেন রাজা ও তাঁহার মহল্লোকেরা, তাঁহার পত্নীগণ ও তাঁহার উপপত্নীগণ সেই সকল পাত্রে পান করিতে পারেন।

Interlinear

Choose Theme