Home Bibles হাগ্গয় 2:21 · বাংলা বাইবেল
হাগ্গয় 2:21 · বাংলা বাইবেল

তুমি যিহূদার অধ্যক্ষ সরুব্বাবিলকে এই কথা বল, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে কম্পান্বিত করিব;

Cross references

১ ইতিহাস 3:19

পদায়ের সন্তান সরুব্বাবিল ও শিমিয়ি; এবং সরুব্বাবিলের সন্তান—মশুল্লম ও হনানিয়, আর শলোমীৎ তাহাদের ভগিনী।

এজরা 2:2

ইহারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিস্পর, বিগ্‌রয়, রহূম ও বানা, ইহাঁদের সহিত ফিরিয়া আসিল। সেই ইস্রায়েল লোকদের পুরুষ-সংখ্যা।

এজরা 5:2

তখন শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল ও যোষাদকের পুত্র যেশূয় উঠিয়া যিরূশালেমস্থ ঈশ্বরের গৃহ নির্ম্মাণ করিতে আরম্ভ করিলেন, আর ঈশ্বরের ভাববাদীরা তাঁহাদের সঙ্গে থাকিয়া তাঁহাদিগকে সাহায্য করিতেন।

গীতসংহিতা 46:6

জাতিগণ গর্জ্জন করিল, রাজ্য সকল বিচলিত হইল; তিনি আপন রব ছাড়িলেন, পৃথিবী গলিয়া গেল।

ইজেকিয়েল 26:15

প্রভু সদাপ্রভু সোরকে এই কথা কহেন, তোমার পতনের শব্দে, তোমার মধ্যে আহত লোকদের কোঁকানিতে ও ভয়ানক নরহত্যায় উপকূল সকল কি কাঁপিবে না?

ইজেকিয়েল 38:19

কারণ আমি নিজ অন্তর্জ্বালায় ও রোষানলে বলিয়াছি, অবশ্য সেই দিন ইস্রায়েলে-দেশে মহাকম্প হইবে।

যোয়েল 3:16

আর সদাপ্রভু সিয়োন হইতে গর্জ্জন করিবেন, যিরূশালেম হইতে আপন রব শুনাইবেন; এবং আকাশমণ্ডল ও পৃথিবী কম্পিত হইবে; কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় ও ইস্রায়েল-সন্তানগণের দুর্গস্বরূপ হইবেন।

হাগ্গয় 1:1

দারিয়াবস রাজার দ্বিতীয় বৎসরের ষষ্ঠ মাসে, মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাববাদী দ্বারা শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের কাছে এবং যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের কাছে উপস্থিত হইল।

হাগ্গয় 1:14

পরে সদাপ্রভু শল্টীয়েলের পুত্র সরুব্বাবিল নামক যিহূদার অধ্যক্ষের আত্মাকে ও যিহোষাদকের পুত্র যিহোশূয় মহাযাজকের আত্মাকে এবং লোকদের সমস্ত অবশিষ্টাংশের আত্মাকে উত্তেজিত করিলেন; তাঁহারা আসিয়া আপনাদের ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভুর গৃহে কার্য্য করিতে লাগিলেন;

হাগ্গয় 2:6

কেননা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, আর এক বার, অল্পকালের মধ্যে, আমি আকাশমণ্ডল ও পৃথিবীকে এবং সমুদ্র ও শুষ্ক ভূমিকে কম্পান্বিত করিব।

জখরিয় 4:6

তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, এ সরুব্বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য, ‘পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা,’ ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন।

ইব্রীয় 12:26

তৎকালে তাঁহার রব পৃথিবীকে কম্পান্বিত করিয়াছিল; কিন্তু এখন তিনি এই প্রতিজ্ঞা করিয়াছেন, “আমি আর একবার কেবল পৃথিবীকে নয়, আকাশমণ্ডলকেও কম্পান্বিত করিব।”

প্রকাশিত বাক্য 16:17

পরে সপ্তম দূত আকাশের উপরে আপন বাটি ঢালিলেন, তাহাতে মন্দিরের মধ্য হইতে, সিংহাসন হইতে, এই মহাবাণী বাহির হইল,

Interlinear

Choose Theme