Home Bibles ইজেকিয়েল 47:10 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 47:10 · বাংলা বাইবেল

আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে, ঐন্‌গদী অবধি ঐন্‌-ইগ্লয়িম পর্য্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে; মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানাজাতীয় মৎস্য জন্মিয়া যার-পর-নাই প্রচুর হইবে।

Cross references

গণনা 34:6

পশ্চিম সীমার জন্য মহাসমুদ্র তোমাদের পক্ষে রহিল, ইহাই তোমাদের পশ্চিম সীমা হইবে।

যিহোশূয় 15:62

নিব্‌শন লবণ-নগর ও ঐন্‌-গদী; স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।

যিহোশূয় 23:4

দেখ, যে যে জাতি অবশিষ্ট আছে, এবং যর্দ্দন অবধি সূর্য্যাস্তগমনের দিকে মহাসমুদ্র পর্য্যন্ত যে সকল জাতিকে আমি উচ্ছিন্ন করিয়াছি, তাহাদের দেশ আমি তোমাদের বংশ সকলের অধিকারার্থে গুলিবাঁট দ্বারা বিভাগ করিয়াছি।

১ শমূয়েল 23:29

পরে দায়ূদ তথা হইতে উঠিয়া গিয়া ঐন্‌-গদীস্থ নানা দুরাক্রম স্থানে বাস করিলেন।

২ ইতিহাস 20:2

তখন কোন কোন লোক আসিয়া যিহোশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোকসমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে; দেখুন, তাহারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্‌-গদীতে আছে।

গীতসংহিতা 104:25

ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তাহারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।

যিশাইয় 49:12

দেখ, ইহারা দূর হইতে আসিবে; আর দেখ, উহারা উত্তর ও পশ্চিম দিক্‌ হইতে আসিবে; আর ঐ লোকেরা সীনীম দেশ হইতে আসিবে।

যিশাইয় 49:20

তোমার বিরহের সন্তানগণ ইহার পরে তোমার কর্ণগোচরে বলিবে, আমার পক্ষে এই স্থান সঙ্কীর্ণ; সরিয়া যাও, আমাকে বাস করিতে দেও।

ইজেকিয়েল 26:5

সে সমুদ্রের মধ্যে জাল বিস্তার করিবার স্থান হইবে, কেননা আমিই ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন; আর সে জাতিগণের লুটদ্রব্য হইবে।

ইজেকিয়েল 47:15

আর দেশের সীমা এই; উত্তরদিকে মহাসমুদ্র হইতে সদাদের প্রবেশস্থান পর্য্যন্ত হিৎলোনের পথ;

ইজেকিয়েল 48:28

আর গাদের সীমার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্য্যন্ত [দক্ষিণ] সীমা হইবে।

মথি 4:19

তিনি তাঁহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস। আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব।

মথি 13:47

আবার স্বর্গ-রাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্ব্বপ্রকার মাছ সংগ্রহ করিল।

মার্ক 1:17

যীশু তাঁহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইস, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব।

লূক 5:4

পরে কথা শেষ করিয়া তিনি শিমোনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চল, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেল।

যোহন 21:3

শিমোন পিতর তাঁহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তাঁহারা তাঁহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। তাঁহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছু ধরিতে পারিলেন না।

Interlinear

Choose Theme