তখন কোন কোন লোক আসিয়া যিহোশাফটকে এই সংবাদ দিল, সাগরের ওপারস্থ অরাম হইতে বৃহৎ লোকসমারোহ আপনার বিরুদ্ধে আসিতেছে; দেখুন, তাহারা হৎসসোন-তামরে, অর্থাৎ ঐন্-গদীতে আছে।
Cross references
ইহাঁরা সকলে সিদ্দীম তলভূমিতে অর্থাৎ লবণসমুদ্রে একত্র হইয়াছিলেন।
পরে তথা হইতে ফিরিয়া ঐনমিষ্পটে অর্থাৎ কাদেশে গিয়া অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসসোন-তামর নিবাসী ইমোরীয়দিগকে আঘাত করিলেন।
পরে সে সীমা যর্দ্দন দিয়া যাইবে, এবং লবণসমুদ্র পর্য্যন্ত বিস্তৃত হইবে; চতুঃসীমানুসারে এই তোমাদের দেশ হইবে।
—তখন উপর হইতে আগত সমস্ত জল দাঁড়াইল, অতিদূরে সর্ত্তনের নিকটবর্ত্তী আদম নগরের কাছে এক রাশি হইয়া উঠিয়া রহিল, এবং অরাবা তলভূমির সমুদ্রে অর্থাৎ লবণ সমুদ্রে যে জল নামিয়া যাইতেছিল, তাহা সম্পূর্ণ ছিন্ন হইল; তাহাতে লোকেরা যিরীহোর সম্মুখেই পার হইল।
নিব্শন লবণ-নগর ও ঐন্-গদী; স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।
পরে দায়ূদ তথা হইতে উঠিয়া গিয়া ঐন্-গদীস্থ নানা দুরাক্রম স্থানে বাস করিলেন।
আমার প্রিয় আমার কাছে মেঁদির পুষ্পগুচ্ছবৎ, যাহা ঐন্-গদীর দ্রাক্ষাক্ষেত্রে জন্মে।
আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে, ঐন্গদী অবধি ঐন্-ইগ্লয়িম পর্য্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে; মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানাজাতীয় মৎস্য জন্মিয়া যার-পর-নাই প্রচুর হইবে।
আর দক্ষিণপ্রান্ত দক্ষিণে তামর অবধি কাদেশস্থ মরীবৎ জলাশয় [মিসরের] স্রোতোমার্গ ও মহাসমুদ্র পর্য্যন্ত; দক্ষিণদিকের এই দক্ষিণপ্রান্ত।