Home Bibles গীতসংহিতা 104:25 · বাংলা বাইবেল
গীতসংহিতা 104:25 · বাংলা বাইবেল

ঐ যে সমুদ্র, বৃহৎ ও চারিদিকে বিস্তীর্ণ, তথায় জঙ্গমেরা থাকে, তাহারা অগণ্য; ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।

Cross references

আদিপুস্তক 1:20

পরে ঈশ্বর কহিলেন, জল নানাজাতীয় জঙ্গম প্রাণিবর্গে প্রাণিময় হউক, এবং ভূমির ঊর্দ্ধে আকাশমণ্ডলের বিতানে পক্ষিগণ উড়ুক।

আদিপুস্তক 1:21

তখন ঈশ্বর বৃহৎ তিমিগণের, ও যে নানাজাতীয় জঙ্গম প্রাণিবর্গে জল প্রাণিময় আছে, সে সকলের, এবং নানাজাতীয় পক্ষীর সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর দেখিলেন যে, সে সকল উত্তম।

আদিপুস্তক 1:28

পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন; ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত কর, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষিগণের উপরে, এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্ত্তৃত্ব কর।

আদিপুস্তক 3:1

সদাপ্রভু ঈশ্বরের নির্ম্মিত ভূচর প্রাণীদের মধ্যে সর্প সর্ব্বাপেক্ষা খল ছিল। সে ঐ নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন, তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না?

দ্বিতীয় বিবরণ 33:14

সূর্য্যপক্ব ফলের উত্তম উত্তম দ্রব্য দ্বারা, চান্দ্রমাসের পালায় পক্ব উত্তম উত্তম দ্রব্য দ্বারা,

দ্বিতীয় বিবরণ 33:19

ইহারা গোষ্ঠীদিগকে পর্ব্বতে আহ্বান করিবে; সে স্থানে ধার্ম্মিকতার বলি উৎসর্গ করিবে, কেননা ইহারা সমুদ্রের বহুল দ্রব্য, এবং বালুকার গুপ্ত ধন সকল শোষণ করিবে।

গীতসংহিতা 69:34

আকাশ ও পৃথিবী তাঁহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্ব্ব জঙ্গম প্রশংসা করুক।

গীতসংহিতা 95:4

পৃথিবীর গভীর স্থান সকল তাঁহার হস্তগত, পর্ব্বতগণের চূড়া সকলও তাঁহারই।

প্রেরিতদের কার্য 28:5

কিন্তু তিনি হাত ঝাড়িয়া জন্তুটাকে আগুনের মধ্যে ফেলিয়া দিলেন, ও তাঁহার কিছুই হানি হইল না।

Interlinear

Choose Theme