আমি বীরগণের খড়্গ দ্বারা তোমার লোকারণ্যকে নিপাত করিব; তাহারা সকলে জাতিগণের মধ্যে ভীমবিক্রান্ত; তাহারা মিসরের দর্প চূর্ণ করিবে, তাহার সমস্ত লোকারণ্যের সংহার হইবে।
Cross references
সদাপ্রভু তোমার বিরুদ্ধে অতি দূর হইতে, পৃথিবীর প্রান্ত হইতে এক জাতিকে আনিবেন; যেমন ঈগল পক্ষী উড়িয়া আইসে, [সে সেইরূপ আসিবে]; সেই জাতির ভাষা তুমি বুঝিতে পারিবে না।
কারণ তুমি নগরকে ঢিবীতে, দৃঢ় নগরকে কাঁথড়ায় পরিণত করিয়াছ; বিদেশীদের রাজপুরী আর নাই; তাহা কখনও নির্ম্মিত হইবে না।
জাতিগণ তোমার অপমানের কথা শুনিয়াছে, তোমার কাতরোক্তিতে পৃথিবী পরিপূর্ণ হইতেছে, কেননা বীর বীরে উছোট খাইয়াছে, তাহারা উভয়ে একসঙ্গে পতিত হইল।
এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে বিদেশীদিগকে আনিব, জাতিগণের মধ্যে তাহারা ভীমবিক্রান্ত, তাহারা তোমার জ্ঞানকান্তির বিরুদ্ধে আপন আপন খড়্গ নিষ্কোষ করিবে, ও তোমার দীপ্তি অপবিত্র করিবে।
এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি বাবিল-রাজ নবূখদ্রিৎসরকে মিসর দেশ দিব; সে তাহার লোকারণ্য লইয়া যাইবে, তাহার দ্রব্য লুট করিবে, ও তাহার সম্পত্তি অপহরণ করিবে; তাহাই তাহার সৈন্যের বেতন হইবে।
সে এবং তাহার প্রজারা, জাতিগণের মধ্যে সেই ভীমবিক্রান্ত লোকেরা দেশের বিনাশার্থে আনীত হইবে, এবং মিসরের বিরুদ্ধে আপন আপন খড়্গ নিষ্কোষ করিবে, ও নিহতগণে দেশ পূর্ণ করিবে।
এই জন্য আমি তাহাকে জাতিগণের মধ্যে বলবানের হস্তে সমর্পণ করিব, সে তাহার সহিত উপযুক্ত ব্যবহার করিবে; আমি তাহার দুষ্টতা প্রযুক্ত তাহাকে দূর করিলাম।
হে মনুষ্য-সন্তান, তুমি মিসরের লোকারণ্যের বিষয়ে হাহাকার কর, এবং তাহাদিগকে অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাগণকে অধোভুবনে পাতালবাসীদের কাছে নামাইয়া দেও।
কারণ দেখ, আমি কল্দীয়দিগকে উঠাইব; তাহারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি, যে পরের নিবাস সকল অধিকার করণার্থে পৃথিবীর বিস্তারের সর্ব্বত্র বিহার করে।