Home Bibles ইজেকিয়েল 31:11 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 31:11 · বাংলা বাইবেল

এই জন্য আমি তাহাকে জাতিগণের মধ্যে বলবানের হস্তে সমর্পণ করিব, সে তাহার সহিত উপযুক্ত ব্যবহার করিবে; আমি তাহার দুষ্টতা প্রযুক্ত তাহাকে দূর করিলাম।

Cross references

লেবীয় 18:24

তোমরা এ সমস্ত দ্বারা আপনাদিগকে অশুচি করিও না; কেননা যে যে জাতিকে আমি তোমাদের সম্মুখ হইতে দূর করিব, তাহারা এই সমস্ত দ্বারা অশুচি হইয়াছে; এবং দেশও অশুচি হইয়াছে;

লেবীয় 20:22

তোমরা আমার সমস্ত বিধি ও আমার সমস্ত শাসন মান্য করিও, পালন করিও; যেন আমি তোমাদের বাসার্থে তোমাদিগকে যে দেশে লইয়া যাইতেছি, সেই দেশ তোমাদিগকে উদগীরণ না করে।

দ্বিতীয় বিবরণ 18:12

কেননা সদাপ্রভু এই সকল কার্য্যকারীকে ঘৃণা করেন; আর সেই ঘৃণার্হ কার্য্য প্রযুক্ত তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সম্মুখ হইতে তাহাদিগকে অধিকারচ্যুত করিবেন।

বিচারকগণ 1:7

তখন অদোনী-বেষক কহিলেন, যাঁহাদের হস্তপদের বৃদ্ধাঙ্গুলি ছিন্ন করা হইয়াছিল, এমন সত্তর জন রাজা আমার মেজের নীচে খাদ্য কুড়াইতেন; আমি যেমন কর্ম্ম করিয়াছি, ঈশ্বর আমাকে তদনুরূপ প্রতিফল দিয়াছেন। পরে লোকেরা তাঁহাকে যিরূশালেমে আনিলে তিনি সেই স্থানে মরিলেন।

বিচারকগণ 16:23

পরে পলেষ্টীয়দের ভূপালেরা আপনাদের দেবতা দাগোনের উদ্দেশে মহাযজ্ঞ ও আমোদ প্রমোদ করিতে একত্র হইলেন; কেননা তাঁহারা কহিলেন, আমাদের দেবতা আমাদের শত্রু শিম্‌শোনকে আমাদের হস্তে দিয়াছেন।

যিরমিয় 25:9

তোমরা আমার বাক্য শুন নাই, এই জন্য দেখ, আমি আদেশ পাঠাইয়া উত্তরদিক্‌স্থ সমস্ত গোষ্ঠীকে লইয়া আসিব, সদাপ্রভু কহেন, আমি আমার দাস বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরকে আনিব, ও তাহাদিগকে এই দেশের বিরুদ্ধে, এতন্নিবাসীদিগের বিরুদ্ধে ও চতুর্দ্দিক্‌স্থিত এই সমস্ত জাতির বিরুদ্ধে আনিব; এবং ইহাদিগকে নিঃশেষে বিনষ্ট করিব, এবং বিস্ময়ের ও শিশ শব্দের বিষয় ও চিরস্থায়ী উৎসন্ন স্থান করিব।

বিলাপগাথা 1:21

লোকে আমার দীর্ঘনিঃশ্বাস শুনিতে পাইয়াছে; আমার সান্ত্বনাকারী কেহ নাই; আমার শত্রুরা সকলে আমার অমঙ্গলের কথা শুনিয়াছে; তাহারা আমোদ করিতেছে, কেননা তুমিই ইহা করিয়াছ; তুমি নিজ প্রচারিত দিন উপস্থিত করিবে, তখন তাহারা আমার সমান হইবে।

ইজেকিয়েল 11:9

আর আমি তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করিয়া বিদেশীদের হস্তে সমর্পণ করিব, এবং তোমাদিগের মধ্যে বিচার সাধন করিব।

ইজেকিয়েল 21:31

আর আমি তোমার উপরে আমার ক্রোধ ঢালিব; আমি তোমার বিরুদ্ধে আমার কোপাগ্নিতে ফুঁ দিব, এবং পশুবৎ ও বিনাশ সাধনে নিপুন লোকদের হস্তে তোমাকে সমর্পণ করিব।

ইজেকিয়েল 23:28

কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, তুমি যাহাদিগকে দ্বেষ করিতেছ, যাহাদের প্রতি তোমার প্রাণে ঘৃণা হইয়াছে, তাহাদের হস্তে আমি তোমাকে সমর্পণ করিব।

ইজেকিয়েল 32:11

কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, বাবিল-রাজের খড়্‌গ তোমার উপরে আসিবে।

দানিয়েল 5:18

হে রাজন্‌, পরাৎপর ঈশ্বর আপনার পিতা নবূখদ্‌নিৎসরকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়াছিলেন।

নাহূম 3:18

হে অশূর-রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই;

মথি 7:1

তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও।

১ তীমথিয় 1:20

তাহাদের মধ্যে হুমিনায় ও আলেক্‌সান্দর রহিয়াছে; আমি তাহাদিগকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম, যেন তাহারা শাসিত হইয়া ধর্ম্মনিন্দা ত্যাগ করিতে শিক্ষা পায়।

যাকোব 2:13

কেননা যে ব্যক্তি দয়া করে নাই, বিচার তাহার প্রতি নির্দ্দয়; দয়াই বিচারজয়ী হইয়া শ্লাঘা করে।

Interlinear

Choose Theme