Home Bibles ইজেকিয়েল 32:11 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 32:11 · বাংলা বাইবেল

কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, বাবিল-রাজের খড়্‌গ তোমার উপরে আসিবে।

Cross references

যিরমিয় 43:10

আর তাহাদিগকে বল, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, দেখ, আমি আদেশ প্রেরণ করিয়া আপন দাস বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরকে লইয়া আসিব, এবং এই যে সকল প্রস্তর লুকাইয়া রাখিলাম, ইহার উপরে তাহার সিংহাসন স্থাপন করিব, আর সে ইহার উপরে আপনার রাজকীয় চন্দ্রাতপ বিস্তার করিবে।

যিরমিয় 46:13

মিসর দেশ পরাজয় করণার্থে বাবিল রাজ নবূখদ্‌রিৎসরের আগমন বিষয়ে সদাপ্রভু যিরমিয়কে এই কথা কহিলেন।

যিরমিয় 46:24

মিসরকন্যা লজ্জিতা হইবে, সে উত্তরদেশীয়দের হস্তে সমর্পিতা হইবে।

যিরমিয় 46:26

আর যাহারা তাহাদের প্রাণনাশার্থে সচেষ্ট, তাহাদের হস্তে, বাবিল-রাজ নবূখদ্‌রিৎসরের ও তাহার দাসগণের হস্তে তাহাদিগকে সমর্পণ করিব; কিন্তু তৎপরে সেই দেশ পূর্ব্বকালের ন্যায় নিবাসবিশিষ্ট হইবে, ইহা সদাপ্রভু কহেন।

ইজেকিয়েল 26:7

কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি উত্তরদিক্‌ হইতে অশ্ব, রথ ও অশ্বারোহিগণের এবং জনসমাজের ও অনেক সৈন্যের সহিত রাজাধিরাজ বাবিল-রাজ নবূখদ্‌নিৎসরকে আনাইয়া সোরে উপস্থিত করিব।

ইজেকিয়েল 30:4

মিসরে খড়্‌গ প্রবেশ করিবে, ও কূশে যাতনা হইবে; কেননা তখন মিসরে নিহত লোকেরা পতিত হইবে, তাহার লোকারণ্য নীত হইবে, ও তাহার ভিত্তিমূল সকল উৎপাটিত হইবে।

ইজেকিয়েল 30:22

এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি মিসর-রাজ ফরৌণের বিপক্ষ, আমি তাহার বলবান ও ভগ্ন উভয় বাহু ভাঙ্গিয়া ফেলিব, এবং খড়্‌গকে তাহার হস্ত হইতে খসাইব।

Interlinear

Choose Theme