Home Bibles ইজেকিয়েল 31:12 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 31:12 · বাংলা বাইবেল

তাহাতে বিদেশীরা, জাতিগণের মধ্যে ভীমবিক্রান্ত লোকেরা, তাহাকে কাটিয়া ফেলিল, ও ছাড়িয়া গেল; পর্ব্বতগণের উপরে ও উপত্যকা সকলে তাহার শাখা পড়িয়া আছে, এবং দেশের সকল জলপ্রবাহে তাহার ডালপালা ভগ্ন হইল; পৃথিবীর সকল জাতি তাহার ছায়া হইতে প্রস্থান করিল, তাহাকে ছাড়িয়া গেল।

Cross references

যিশাইয় 34:5

কেননা আমার খড়্‌গ স্বর্গে পরিতৃপ্ত হইয়াছে; দেখ, বিচার সাধনার্থে তাহা ইদোম দেশের উপরে, আমার বর্জ্জিত লোকদের উপরে পড়িবে।

ইজেকিয়েল 28:7

এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে বিদেশীদিগকে আনিব, জাতিগণের মধ্যে তাহারা ভীমবিক্রান্ত, তাহারা তোমার জ্ঞানকান্তির বিরুদ্ধে আপন আপন খড়্‌গ নিষ্কোষ করিবে, ও তোমার দীপ্তি অপবিত্র করিবে।

ইজেকিয়েল 30:11

সে এবং তাহার প্রজারা, জাতিগণের মধ্যে সেই ভীমবিক্রান্ত লোকেরা দেশের বিনাশার্থে আনীত হইবে, এবং মিসরের বিরুদ্ধে আপন আপন খড়্‌গ নিষ্কোষ করিবে, ও নিহতগণে দেশ পূর্ণ করিবে।

ইজেকিয়েল 32:4

পরে আমি তোমাকে স্থলে ছাড়িয়া দিব; তোমাকে মাঠের পৃষ্ঠে ফেলিয়া দিব; আকাশের পক্ষী সকলকে তোমার উপরে বসাইব, সমস্ত ভূতলের পশুদিগকে তোমা দ্বারা তৃপ্ত করিব।

ইজেকিয়েল 32:12

আমি বীরগণের খড়্‌গ দ্বারা তোমার লোকারণ্যকে নিপাত করিব; তাহারা সকলে জাতিগণের মধ্যে ভীমবিক্রান্ত; তাহারা মিসরের দর্প চূর্ণ করিবে, তাহার সমস্ত লোকারণ্যের সংহার হইবে।

ইজেকিয়েল 35:5

তোমার চিরন্তন শত্রুভাব আছে, এবং তুমি ইস্রায়েল-সন্তানদিগকে তাহাদের বিপৎকালে, শেষের অপরাধকালে, খড়্‌গের হস্তে সমর্পণ করিয়াছ;

ইজেকিয়েল 35:8

আমি তাহার নিহত লোকে তাহার পর্ব্বত সকল পূর্ণ করিব; তোমার উপপর্ব্বত সকলে, তোমার উপত্যকা সকলে ও তোমার সমস্ত জলপ্রবাহে খড়্‌গনিহত লোক পতিত হইবে।

ইজেকিয়েল 39:4

ইস্রায়েলের পর্ব্বতসমূহে তুমি, তোমার সকল সৈন্যদল ও তোমার সঙ্গী জাতিগণ পতিত হইবে; আমি তোমাকে কবলিত হইবার জন্য সর্ব্বজাতীয় হিংস্র পক্ষী ও বনপশুদের কাছে দিব।

দানিয়েল 4:11

সেই বৃক্ষ বৃদ্ধি পাইয়া বলবান ও উচ্চতায় গগনস্পর্শী হইল, সমস্ত পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত দৃশ্যমান হইল।

দানিয়েল 4:12

তাহার সুন্দর সুন্দর পত্র ও বিস্তর ফল ছিল; তাহার মধ্যে সকলের জন্য খাদ্য ছিল; তাহার তলে মাঠের পশুগণ ছায়া প্রাপ্ত হইত, তাহার শাখায় আকাশের পক্ষিগণ বাস করিত, এবং সমস্ত প্রাণী তাহা হইতে খাদ্য পাইত।

নাহূম 3:17

তোমার কিরীটিগণ পঙ্গপালের তুল্য; তোমার সেনাপতিরা অগণ্য ফড়িঙ্গের তুল্য; ফড়িঙ্গ ত শীতের দিনে বেড়াতে আশ্রয় লয়, কিন্তু সূর্য্যোদয় হইলে উড়িয়া যায়; কোন্‌ স্থানে গেল, তাহা জানা যায় না।

নাহূম 3:18

হে অশূর-রাজ, তোমার পালরক্ষকেরা নিদ্রা গিয়াছে, তোমার কুলীনেরা বিশ্রাম করিতেছে, তোমার প্রজারা পর্ব্বতগণের উপরে ছিন্নভিন্ন রহিয়াছে, তাহাদিগকে সংগ্রহ করিবার কেহ নাই;

হবক্কূক 1:6

কারণ দেখ, আমি কল্‌দীয়দিগকে উঠাইব; তাহারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি, যে পরের নিবাস সকল অধিকার করণার্থে পৃথিবীর বিস্তারের সর্ব্বত্র বিহার করে।

হবক্কূক 1:11

এইরূপে সে প্রচণ্ড বায়ুবৎ হঠাৎ বহিবে, অগ্রসর হইবে, আর দোষী হইবে; নিজ শক্তিই তাহার দেবতা।

প্রকাশিত বাক্য 17:16

আর তুমি যে ঐ দশ শৃঙ্গ এবং পশুটা দেখিলে তাহারা সেই বেশ্যাকে ঘৃণা করিবে, এবং তাহাকে অনাথা ও নগ্না করিবে, তাহার মাংস ভক্ষণ করিবে, এবং তাহাকে আগুনে পোড়াইয়া দিবে।

Interlinear

Choose Theme