Home Bibles ☰ Books ইজেকিয়েল 27:5 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 27:5 · বাংলা বাইবেল

তাহারা সনীরীয় দেবদারু কাষ্ঠে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করিয়াছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ গ্রহণ করিয়াছে।

Cross references

দ্বিতীয় বিবরণ 3:9

(সীদোনীয়েরা ঐ হর্মোণকে সিরিয়োণ বলে, এবং ইমোরীয়েরা তাহাকে সনীর বলে।)

১ রাজাবলি 5:1

আর সোরের রাজা হীরম শলোমনের নিকটে আপন দাসগণকে পাঠাইলেন; কেননা লোকেরা তাঁহার পিতার স্থানে তাঁহাকেই রাজপদে অভিষেক করিয়াছে, তিনি এই কথা শুনিয়াছিলেন; বাস্তবিক হীরম দায়ূদকে বরাবর ভালবাসিতেন।

১ রাজাবলি 5:6

অতএব এখন আপনি আপনার লোকদিগকে আমার নিমিত্ত লিবানোনে গিয়া এরস বৃক্ষ ছেদন করিতে আজ্ঞা করুন, আর আমার দাসগণ আপনার দাসগণের সহিত থাকিবে; আর আপনি যাহা বলিবেন, তদনুসারেই আমি আপনার দাসদিগকে বেতন দিব; কেননা আপনি জানেন, কাষ্ঠ ছেদন করিতে সীদোনীয়দের ন্যায় দক্ষ লোক আমাদের মধ্যে কেহ নাই।

২ ইতিহাস 2:7

অতএব আমার পিতা দায়ূদ কর্ত্তৃক নিযুক্ত যে জ্ঞানবান লোকেরা যিহূদায় ও যিরূশালেমে আমার নিকটে আছে, তাহাদের সহিত স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ এবং বেগুনে, রক্ত ও নীলবর্ণ সূত্রের কার্য্য করণে ও সর্ব্বপ্রকার ক্ষোদন কার্য্যে নিপুন এক জন লোককে পাঠাইবেন।

গীতসংহিতা 29:5

সদাপ্রভুর রব এরস বৃক্ষ ভাঙ্গিয়া ফেলিতেছে; সদাপ্রভুই লিবানোনের এরস বৃক্ষ খণ্ড বিখণ্ড করিতেছেন।

গীতসংহিতা 92:12

ধার্ম্মিক লোক তালতরুর ন্যায় উৎফুল্ল হইবে, সে লিবানোনের এরস বৃক্ষের ন্যায় বাড়িবে।

গীতসংহিতা 104:16

পরিতৃপ্ত হইয়াছে সদাপ্রভুর বৃক্ষ সকল, লিবানোনের সেই এরস বৃক্ষরাজি, যাহা তিনি রোপন করিয়াছেন।

পরমগীত 4:8

আমারই সঙ্গে লিবানোন হইতে আইস, কান্তে! আমারই সঙ্গে লিবানোন হইতে আইস; অবলোকন কর অমানার শৃঙ্গ হইতে, শনীর ও হর্ম্মোণ পর্ব্বতের শৃঙ্গ হইতে, সিংহদের বাসস্থান হইতে, চিত্রব্যাঘ্রদের পর্ব্বত হইতে।

যিশাইয় 14:8

দেবদারু ও লিবানোনের এরস বৃক্ষ সকলও তোমার বিষয়ে আনন্দ করে, বলে, যে অবধি তুমি ভূমিসাৎ হইয়াছ, আমাদের নিকটে কোন ছেদনকর্ত্তা আইসে না।

Interlinear

Choose Theme