Home Bibles ১ রাজাবলি 5:1 · বাংলা বাইবেল
১ রাজাবলি 5:1 · বাংলা বাইবেল

আর সোরের রাজা হীরম শলোমনের নিকটে আপন দাসগণকে পাঠাইলেন; কেননা লোকেরা তাঁহার পিতার স্থানে তাঁহাকেই রাজপদে অভিষেক করিয়াছে, তিনি এই কথা শুনিয়াছিলেন; বাস্তবিক হীরম দায়ূদকে বরাবর ভালবাসিতেন।

Cross references

আদিপুস্তক 15:18

সেই দিন সদাপ্রভু অব্রামের সিহত নিয়ম স্থির করিয়া কহিলেন, আমি মিসরের নদী অবধি মহানদী, ফরাৎ নদী পর্য্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম;

যাত্রাপুস্তক 34:24

কেননা আমি তোমার সম্মুখ হইতে জাতিগণকে দূর করিয়া দিব, ও তোমার সীমা বিস্তার করিব, এবং তুমি বৎসরের মধ্যে তিন বার আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে উপস্থিত হইবার জন্য গমন করিলে তোমার ভূমিতে কেহ লোভ করিবে না।

গণনা 24:7

উহার কলস হইতে জল উথলিয়া উঠিবে, উহার বীজ অনেক জলে সিক্ত হইবে, উহার রাজা অগাগ অপেক্ষাও উচ্চ হইবেন, উহার রাজ্য উন্নত হইবে।

দ্বিতীয় বিবরণ 20:11

তাহাতে যদি সে সন্ধি করিতে সম্মত হইয়া তোমার জন্য দ্বার খুলিয়া দেয়, তবে সেই নগরে যে সমস্ত লোক পাওয়া যায়, তাহারা তোমাকে কর দিবে, ও তোমার দাস হইবে।

১ শমূয়েল 10:27

কিন্তু পাষণ্ডেরা কেহ কেহ বলিল, এই ব্যক্তি আমাদিগকে কিরূপে নিস্তার করিবে? তাহারা তাঁহাকে তুচ্ছ জ্ঞান করিয়া দর্শনীয় দিল না; তথাপি তিনি বধিরের ন্যায় থাকিলেন।

২ শমূয়েল 5:11

আর সোরের রাজা হীরম দায়ূদের নিকটে দূতগণকে এবং এরস কাষ্ঠ, সূত্রধর ও ভাস্করদিগকে পাঠাইলেন; তাহারা দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণ করিল।

২ শমূয়েল 8:10

এবং তিনি হদদেষরের সহিত যুদ্ধ করিয়া তাঁহাকে আঘাত করিয়াছেন বলিয়া তাঁহার ধন্যবাদ করিবার জন্য আপন পুত্র যোরামকে তাঁহার কাছে প্রেরণ করিলেন; কেননা হদদেষরের সহিত তয়িরও যুদ্ধ হইয়াছিল। যোরাম রৌপ্যের পাত্র, স্বর্ণের পাত্র ও পিত্তলের পাত্র সঙ্গে লইয়া আসিলেন।

২ শমূয়েল 10:1

তৎপরে অম্মোন-সন্তানদের রাজা মরিলে তাঁহার পুত্র হানূন তাঁহার পদে রাজা হইলেন।

১ রাজাবলি 5:10

এইরূপে হীরম শলোমনের সমস্ত বাসনানুসারে এরসকাষ্ঠ ও দেবদারুকাষ্ঠ দিতে লাগিলেন।

১ রাজাবলি 5:13

আর শলোমন রাজা সমস্ত ইস্রায়েলের মধ্য হইতে আপনার কর্ম্মাধীন দাস সংগ্রহ করিলেন; সেই দাসদের সংখ্যা ত্রিশ সহস্র লোক।

১ রাজাবলি 9:12

আর হীরম শলোমনের দত্ত সেই সকল নগর দেখিবার জন্য সোর হইতে আসিলেন, কিন্তু সেগুলি তাঁহার দৃষ্টিতে তুষ্টিজনক হইল না।

১ রাজাবলি 10:25

আর প্রত্যেক জন আপন আপন উপঢৌকন, রৌপ্যময় পাত্র, স্বর্ণময় পাত্র, বস্ত্র, অস্ত্র ও সুগন্ধি দ্রব্য, অশ্ব ও অশ্বতর আনিত; প্রতিবৎসর এইরূপ হইত।

১ ইতিহাস 14:1

আর সোরের রাজা হীরম দায়ূদের জন্য এক বাটী নির্ম্মাণার্থে তাঁহার নিকটে দূত এবং এরসকাষ্ঠ, ভাস্কর ও সূত্রধর পাঠাইলেন।

২ ইতিহাস 2:3

আর শলোমন সোরের হূরম রাজার নিকটে লোক পাঠাইয়া কহিলেন, আপনি আমার পিতা দায়ূদের প্রতি যেরূপ ব্যবহার করিয়াছিলেন ও তাঁহার বসতিবাটী নির্ম্মাণার্থে তাঁহার কাছে যেরূপ এরস কাষ্ঠ পাঠাইয়াছিলেন, [তদ্রূপ আমার জন্যও করুন]।

২ ইতিহাস 9:26

আর তিনি [ফরাৎ] নদী অবধি পলেষ্টীয়দের দেশ ও মিসরের সীমা পর্য্যন্ত সমস্ত রাজার উপরে রাজত্ব করিতেন।

২ ইতিহাস 17:11

আর পলেষ্টীয়দেরও কেহ কেহ যিহোশাফটের নিকটে করস্বরূপে উপঢৌকন ও রৌপ্য আনিল, এবং আরবীয়েরা তাঁহার নিকটে পশুপাল, সাত সহস্র সাত শত মেষ ও সাত সহস্র সাত শত ছাগ আনিল।

এজরা 4:20

আর যিরূশালেমে পরাক্রমী রাজগণও ছিলেন, তাঁহারা নদীপারস্থ সকলের উপরে রাজত্ব করিতেন, এবং তাঁহাদিগকে কর, রাজস্ব ও মাশুল দেওয়া হইত।

গীতসংহিতা 45:12

সোর-কন্যা উপঢৌকন লইয়া আসিবেন, ধনী প্রজারা তোমার কাছে বিনতি করিবেন।

গীতসংহিতা 72:8

তিনি এক সমুদ্র অবধি অপর সমুদ্র পর্য্যন্ত, ঐ নদী অবধি পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত কর্ত্তৃত্ব করিবেন।

গীতসংহিতা 80:12

তুমি কেন তাহার বেড়া ভাঙ্গিয়া ফেলিলে? পথিক সকল যে তাহার পত্র ছিঁড়ে।

ইজেকিয়েল 19:11

আর তাহার শাখাদণ্ড দৃঢ় ও কর্ত্তৃত্বকারীদের রাজদণ্ড হইবার যোগ্য হইল; সে দীর্ঘতায় মেঘস্পর্শী, এবং উচ্চতায় ও শাখাবাহুল্যে বিরাজমান হইল।

আমোস 1:9

সদাপ্রভু এই কথা কহেন, সোরের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা সমস্ত লোককে ইদোমের হস্তে সমর্পণ করিয়াছিল, ভ্রাতৃ-নিয়ম স্মরণ করিল না;

লূক 7:5

কেননা তিনি আমাদের জাতিকে প্রেম করেন, আর আমাদের সমাজ-গৃহ তিনি আপনি নির্ম্মাণ করিয়া দিয়াছেন।

Interlinear

Choose Theme